• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আমের যত গুণ

আমের যত গুণ

July 15, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

বাজারে আম আছে এখনও পুষ্টিগুণে ভরা এই আমে আছে প্রচুর ক্যারোটিন। আমের এই ক্যারোটিন মানুষের ত্বকের মসৃণতা বাড়ায়। সৌন্দর্য বাড়াতে আমের জুড়ি নেই। চুলের রুক্ষতা কমায় পাকা আম। সাধারণত অন্যান্য ফলের এই বিশেষ গুণটি কম থাকে। প্রতি ১০০ গ্রাম পাকা আমে আছে আন্তর্জাতিক এককে ২৫০০-৮০০০ ক্যারোটিন। জলীয় অংশ থাকে ৭৫ থেকে ৮৫ ভাগ। শর্করা ১৪ ভাগ, ফলিক এসিড চার ভাগ, অ্যালকোহল দুই ভাগ, ভিটামিন সি ১৭৫ মিলিগ্রাম। ১০০ গ্রাম কাঁচা আমে থাকে ৯০ ভাগ জলীয় অংশ। শর্করা ৮.৮ ভাগ, প্রোটিন ০.৭ ভাগ, চর্বি ০.১ ভাগ, ক্যালশিয়াম ০.০১ ভাগ, শর্করা ৮.৮ ভাগ। এ ছাড়া ভিটামিন সি তিন মিলিগ্রাম। আমের জলীয় অংশ মানুষের দেহের খাদ্য পরিপাকে সাহায্য করে এবং শরীরের দূষিত পদার্থ বের করে দিতেও সাহায্য করে। মানুষের শরীরের স্বাভাবিক রক্ত চলাচলে সাহায্য করে আম। আম ঔষধি গুণেও ভরপুর। যকৃৎ ভালো রাখতে আম হতে পারে উৎকৃষ্ট ফল। কখনো কখনো ডায়রিয়া রোগের ওষুধ এই আম। তাই মৌসুম শেষ হওয়ার আগেই যত খুশি আম খেয়ে নিন।

সিদ্ধার্থ মজুমদার
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৪, ২০১০

Tag: চর্বি, ত্বক, পুষ্টি, ভিটামিন, শর্করা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বৃষ্টিদিনের খোঁপা বাঁধা
Next Post:গরমের খাওয়া-দাওয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top