• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কসমেটিকস থেকে ত্বকের সমস্যা

কসমেটিকস থেকে ত্বকের সমস্যা

May 10, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

আজকাল অনেক মহিলারা ত্বকে কসমেটিকস ব্যবহারের পর পর নানা রকম এলার্জি ও ত্বকের প্রদাহে আক্রান্ত হচ্ছেন। বার বার কসমেটিকসের ব্রান্ড বদল করেও কোন লাভ হচ্ছে না। এসব ক্ষেত্রে যেসব উপসর্গ দেখাদেয় তা হচ্ছে ত্বক লাল হয়ে যাওয়া, ত্বক ফুলে যাওয়া ও ত্বকের চামড়া উঠা, ত্বকে র‌্যাশ বা দানা দানা হওয়া এবং ত্বকের প্রসাধন লাগানোর স্থানে তীব্র বা মধ্যম ধরণের চুলকানো অন্যতম। এসব ক্ষেত্রে ত্বকের ধরন পরীক্ষা করে সামান্য ওষুধ ব্যবহার করলে উপকার পাওয়া যায়। তবে চিকিৎসার ক্ষেত্রে স্কিন বিশেষজ্ঞগণ উপসর্গ অনুযায়ী ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। তবে ত্বকের এ ধরনের কসমেটিকস এলার্জি থেকে পরিত্রান পেতে হলে কোন অবস্থাতেই কোন ভালো কোম্পানীর কসমেটিকস ছাড়া অন্যান্য তথাকথিত হারবাল বা অন্যান্য অননুমোদিত কসমেটিকস ব্যবহার করা উচিত নয়। এছাড়া যাদের ত্বকে কসমেটিকস ব্যবহারের পর এলার্জি হয় তাদের নিকটস্থ কোন চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

ডাঃ মোড়ল নজরুল ইসলাম
চর্ম, এলার্জি ও শারীরিক মিলন সমস্যা বিশেষজ্ঞ এবং লেজার এন্ড কসমেটিক সার্জন।
সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য নগর
হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।
সূত্র: দৈনিক ইত্তেফাক, মে ০৮, ২০১০

Tag: ত্বক, প্রদাহ, মোড়ল নজরুল ইসলাম, লেজার

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে ভিটামিন-বি
Next Post:ফিস্টুলার চিকিৎসা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top