• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / স্তন ক্যান্সার প্রতিরোধে খাদ্য

স্তন ক্যান্সার প্রতিরোধে খাদ্য

September 21, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

গবেষণায় দেখা গেছে, কোন খাদ্য কেন আপনাকে স্তন ক্যান্সার থেকে রক্ষা করতে পারে। স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস রয়েছে এমন মহিলাদের নিয়ে এক গবেষণায় দেখা গেছে, যেসব মহিলা বেশি পরিমাণ সবজি খান এবং কম গরুর মাংস ও শূকর মাংস খান তাদের ডিএনএ কম ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিএনএ হলো বংশগত বিষয় যা আপনার কোষসমূহের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।

ডিএনএ কেন চাবিকাঠি? স্তন ক্যান্সারের ব্যাপারে ডিএনএ-এর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শক্তিশালী প্রমাণ রয়েছে যে ক্ষতিগ্রস্ত ডিএনএ ক্যান্সার ঘটায়। রান্না করা সবজি এ ব্যাপারে সুদৃঢ় প্রতিরক্ষা দেয়। এর সম্ভাব্য কারণ হলো, আমরা যখন সবজি রান্না করি তখন এর পুষ্টি খুব ঘন অবস্থায় থাকে। এসব সবজির মধ্যে রয়েছে আলু, গাজর, ব্রাসেলস স্প্রাইটস (এক ধরনের খুদে বাঁধাকপি), ব্রকলি প্রভৃতি।

তাহলে কি করবেন? অবশ্যই সবজি খাবেন। দিনে পাঁচটি সবজি, ১৬ আউন্স তাজা সবজির রস, সেই সঙ্গে তিনটি ফল। এসব একবারেই নয়, ভাগ ভাগ করে খাবেন।

ডা. ওয়ানাইজা
সূত্র: দৈনিক ইত্তেফাক, সেপ্টেম্বর ১৯, ২০০৯

Tag: ওয়ানাইজা, ক্যান্সার, নাক, পা, পুষ্টি, স্তন, স্তন ক্যান্সার

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঈদের রান্নায় মসলা
Next Post:হাড়ের সুরক্ষায় চা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top