• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শিশুর কথা বলার জড়তা

শিশুর কথা বলার জড়তা

August 15, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

বাচ্চার বাকস্ফুটনে নানা রকমের অসংলগ্নতা দেখা দিতে পারে। বাকযন্ত্রের নানা অংশের মধ্যে সঠিক সংযোগের অভাবও একটি কারণ। একে বলে ডিসআরথ্রিয়া। এক্ষেত্রে কথা বলাটা অস্পষ্ট রকমের হতে পারে। এমন হয় শিশু নাকি সুরে কথা বলছে। অনেক শিশু বাকস্ফুটনের নানা স্তরে কোনো কোনো কনসোনেন্ট বাদ দিয়ে কথা বলে বা কোনো কোনো ধ্বনি বারবার টেনে আনে। ফলে তার কথাগুলো বোঝার উপায় থাকে না- যদিও অনেক কথা যা সে বলে। সবচেয়ে বেশি ত্রুটি দেখা যায় জিভ যখন দাঁতের মাঝে উঠে আসে। এন হয়ে যায় ‘এস’। ৭ বছর বয়সেও ১০-১৩ শতাংশ শিশুর মাঝে বাকশক্তি বিকাশের সমস্যা দেখা যায়। কেউ কেউ এ দোষ শিশুর বাকস্ফুটনের অপরিপক্বতা বলে চিহ্নিত করেছেন। তবে শিশুর এ সচরাচর ‘লিসপ’ অসুবিধা বাদে অন্যান্য কথা বলার অস্পষ্টতা কোনোরূপ চিকিৎসা ছাড়াই শিশু যখন বড় হতে থাকে তখন আপনা আপনি সেরে যায়। শুধু ‘লিসপ’-এর ক্ষেত্রে স্পিচ থেরাপির প্রয়োজন পড়ে। শিশুরা সাধারণভাবে আরএলডব্লিউ ওয়াইটিএইচ এবং এফএস-এর আগেই জিডিকেওটি উচ্চারণ করতে শেখে। তবে শিশুর দেরিতে কথা বলতে পারা বা বাকস্ফুটনের যে কোনো সমস্যা নজরে এলেই তার কানে শোনা স্বাভাবিক আছে কি-না তা অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। মহামতি ইনগ্রাম বাচ্চার কথা বলার অসুবিধাগুলো চার গ্রেডে সাজিয়েছেন। ১. মৃদু- ডিসলোলিয়া। অধুনা বলা হয় ক্রোনোলজিক্যাল ডিসঅর্ডার। ২. মাঝারি- ভাষাশক্তিতে দুর্বল। কোনো লজিক্যাল সমস্যাও আছে। ৩. মারাত্মক- ভাষা চয়ন ও ভাব প্রকাশ- দুটোতেই ঘাটতি। জন্মগত শব্দ চয়নে দুর্বলতা। ৪. খুব মারাত্মক- সত্যিকারের শ্রবণ প্রতিবন্ধী এবং বধির।

ডা. প্রণব কুমার চৌধুরী
শিশুরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক, আগস্ট , ২০০৯

Tag: প্রণব কুমার চৌধুরী, প্রতিবন্ধী, বধির, শিশু

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্যায়াম অনুভূতি প্রবাহকে ধ্বংস করতে পারে
Next Post:খুশকির কারণ ও চিকিৎসা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top