• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রাগী যুবতীরা সাবধান!

রাগী যুবতীরা সাবধান!

August 15, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

পিটস্‌বার্গ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দীর্ঘ দশ বছর ধরে গবেষণা করে দেখেন যে, যে সব যুবতীরা খুব রাগী কিংবা সহজেই রেগে যায় তাদের ধমনীর প্রাচীর বিশ্বাসযোগ্যভাবে পুরু হয়ে যায় কিংবা তৈরি হয় Arterial plaque ।

ধর-মার-কাট মনোভাবী যুবতীদের রক্তে কোলোস্টেরলের মাত্রা বেশি হওয়ার কারণ হিসেবে তারা দেখছেন, কিছু স্ট্রেস্‌ হরমোনের নিঃসরণ। এসব হরমোন সঞ্চিত ফ্যাটি এসিডকে অবমুক্ত করে দেয় এবং রক্তে এলডিএল কোলেস্টেরলকে আরো বেশি করে আটকে রেখে কোলেস্টেরলের মাত্রাটা বাড়িয়ে দেয়। আপনি যদি কোলেস্টেরলের মাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে চান, ধমনীকে অ্যাথারোস্কেরোসিস হওয়া থেকে রক্ষা করতে চান, মোট কথা একটা সুস্থ হার্ট অর্থাৎ সুস্থ জীবন পেতে চান তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন কোন ঘটনাগুলো আপনার ক্রোধকে তেজিয়ে তোলে এবং সুনিশ্চিতভাবে ওসব ঘটনা এড়িয়ে যাবেন। আর যে সব ঘটনা রাগ কমায় মিলেমিশে যান সে সবের সাথে। এটাই হচ্ছে Pitsburgh university-র গবেষকদের পরমার্শ।

ডা. কাজী মাহবুবা আক্তার
সূত্রঃ দৈনিক ইত্তেফাক, আগস্ট , ২০০৯

Tag: কাজী মাহবুবা আক্তার, কোলোস্টেরল, রক্ত

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:প্রাকৃতিকভাবে সম্পর্কোন্নতি
Next Post:ব্যায়াম অনুভূতি প্রবাহকে ধ্বংস করতে পারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top