• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / ১৮+ / হার্ট এটাকের পরে শারীরিক মিলন

হার্ট এটাকের পরে শারীরিক মিলন

August 12, 2009 Category: ১৮+

হার্ট এটাক উত্তর সময়ে পুরুষ এবং নারীর শারীরিক মিলনের ব্যাপারে কিছু পরামর্শ এবং বিধি মেনে চলা উচিত। নিচের এই ব্যাপারগুলো খেয়াল রাখুন-

অনেক সময় হার্ট এটাকের পরে পুরুষ এবং নারীর ডিপ্রেশন অবস্থার সৃষ্টি হয়। এই সময়ে স্বামী বা স্ত্রীর উচিত শারীরিক মিলনের ব্যাপারে সতর্ক থাকা। এই সতর্কতা হতে পারে শারীরিক মিলনের সময় এবং অবস্থা সম্পর্কিত।
প্রচুর পানি পান এবং খাদ্য গ্রহণের পরে শারীরিক মিলনকে এড়িয়ে চলুন।
শারীরিক মিলনের ব্যাপারে তাড়াহুড়া করবেন না এবং কোনো ক্রমেই উত্তেজিত হবেন না। যদি পুরুষের শারীরিক মিলনের আগে বুকে ব্যথা অনুভব হয় তবে ট্যাবলেট না ইট্রোগ্লিসারিন সেবন করতে হবে।
কোনো কোনো ক্ষেত্রে প্রোপানোলল চলতে পারে।
যদি পুরুষ বা নারীর বুকে ব্যথা হয় এবং অস্বস্তি হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
পুরুষ এবং নারীর উচিত খাদ্যাভ্যাস, জীবনযাত্রা ইত্যাদির ব্যাপারে খেয়াল রাখা। সম্ভব হলে প্রতিদিন সামান্য ব্যায়াম করা।
পারস্পরিক হস্তমৈথুন হার্টের রোগীদের জন্য নিরাপদ শারীরিক মিলনের অভ্যাস।
পালমোনারী সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে শারীরিক মিলনের ব্যাপারে ডাক্তারী পরামর্শ নেওয়া উচিত।

সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ

Tag: ডিপ্রেশন, মোহাম্মদ ফিরোজ, হস্তমৈথুন

You May Also Like…

স্বাস্থ্যকর সম্পর্কই সুন্দরভাবে বেঁচে থাকার সবচেয়ে বড় ‘মোটিভেশন’

দাম্পত্য সম্পর্ক উন্নয়নে ঘনিষ্ঠতা কেন জরুরি

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

ছবির বিষয় যৌনতা আর গুপ্তরোগ নিয়ে সচেতনতা

Previous Post:হৃদরোগ এবং শারীরিক মিলন
Next Post:শিশুর প্রাক স্কুল গমনকালীন কয়েকটি বিষয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top