• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / ১৮+ / এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

November 3, 2022 Category: ১৮+

প্রেম বলুন বা বিয়ে—আজকাল কোনো সম্পর্কেরই যেন গ্যারান্টি বা ওয়ারেন্টি বলে কিছু নেই। এরপরও কিছু সম্পর্ক যুগের পর যুগ পেরিয়ে টিকে থাকে আজীবন। কিছু লক্ষণ দেখে আপনি আগেই অনুমান করতে পারবেন যে সম্পর্কটা মজবুত আর টেকসই। কী সেই লক্ষণগুলো? বিজনেস গ্রোথ মেন্টর থেকে জেনে নেওয়া যাক।

১. আপনারা দুজন দুজনকে মনের গভীরের গাঢ় আর অন্ধকারাচ্ছন্ন সব কথা ভাগ করে নেন। এটা আসলে ভালো বন্ধুত্বের লক্ষণ। যেখানে কেউ কাউকে কোনো ভালো–মন্দের কোনো বাটখারা দিয়ে পরিমাপ করে না। একে–অন্যকে সহমর্মিতার জালে জড়িয়ে রাখে।

২. যেকোনো কথোপকথনে দ্বিমত থাকবেই। দুটো মানুষ কখনোই একরকম ভাববে না, এটাই স্বাভাবিক। সম্পর্কে এক পক্ষ অপর পক্ষের দ্বিমতকে সম্মানের সঙ্গে গ্রহণ করা খুবই জরুরি।

৩. আপনাদের একজনের আরেকজনকে ছাড়া চলেই না! এমন না যে তার ওপর আপনি অর্থনৈতিক বা কোনোভাবে নির্ভরশীল। বিষয়টা আসলে মানসিক নির্ভরশীলতার।

৪. আপনি যেমন, আপনি যদি ঠিক সেই সত্তা নিয়েই আপনার সঙ্গীর সঙ্গে বাস করতে পারেন, তাহলে বুঝবেন, তিনিই সঠিক মানুষ। সঙ্গী এমন হওয়া উচিত, যার জন্য আপনাকে ‘অন্য কেউ’ সাজতে হবে না। আলগা কিছু করতে হবে না।

৫. আপনার মনে হবে যে অপর পক্ষ আপনার মানসিক স্বাস্থ্যকে সাম্যাবস্থায় রাখছে। অপর পক্ষের কারণে আপনি দুঃসময়েও নির্ভার থাকতে পারছেন। আপনার মানসিক চাপ কমছে।

৬. যৌনজীবনকে যতই অগ্রাহ্য করার চেষ্টা করুন না কেন, টেকসই সম্পর্কের জন্য সুস্থ, মানসিক তৃপ্তিদায়ক যৌন সম্পর্কের বিকল্প নেই।

৭. আপনি আপনার সঙ্গীকে প্রকৃতপক্ষে যত দিন ধরে চেনেন, আপনার মনে হবে, আপনি তার চেয়েও আরও বেশি সময় ধরে তাঁকে চেনেন। ‘ঘর’ (হোম) বলতে আপনার আরেকজনের অস্তিত্বকেই মনে হবে।

সোর্স : প্রথম আলো

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

You May Also Like…

স্বাস্থ্যকর সম্পর্কই সুন্দরভাবে বেঁচে থাকার সবচেয়ে বড় ‘মোটিভেশন’

দাম্পত্য সম্পর্ক উন্নয়নে ঘনিষ্ঠতা কেন জরুরি

ছবির বিষয় যৌনতা আর গুপ্তরোগ নিয়ে সচেতনতা

নারীর পছন্দ সুন্দর সময়, পুরুষের যৌনতা

Previous Post:কার্ডিওরেস্পিরেটরি ব্যায়াম
Next Post:ভেগান ডায়েটের সাত উপকারিতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top