• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / ১৮+ / শিশু এবং শারীরিক মিলন

শিশু এবং শারীরিক মিলন

August 12, 2009 Category: ১৮+

নবজাতক অবস্থার পরের সময়কে শিশু অবস্থা বলে । এই সময়ে শিশু হাঁটতে এবং কিছু কিছু কথা বলতে শিখে । মল মূত্র ত্যাগের অভ্যাসের জন্য পিতা মাতা শিশুকে টয়লেট ট্রেনিং দেন । এই সময়ে দেখা যায় মনোসমীণের বিভিন্ন ধারায় শিশুর নানা আচরন শারীরিক মিলনের সাথে সম্পর্ক যুক্ত থাকে । মনোবিজ্ঞানী ফ্রয়েড এ ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা করেছেন । শিশুকে যখন পায়ুতে হাত দিয়ে মা বাবা মল ত্যাগের পর পায়ুদ্ধার পরিস্কার করে দেন তখন শিশু এক প্রকার আনন্দ অনুভব করতে থাকে । এটি এনালে ষ্টেজ বা পায়ু স্তরের এক প্রকার আনন্দ । শিশুর এই আনন্দ এক প্রকার শারীরিক মিলন অনুভূতি । এর পরবর্তী সময়ে শিশু যখন নিজের গোপনাঙ্গে প্রতি উৎসাহী হয়ে উঠে তখন সে ফিলিয়াক পর্যায়ে পৌঁছে । এই সময়ে শিশুর রোমান্টিক অনুভূতির সৃষ্টি হয় এবং বিপরীত লিঙ্গের প্রতি এক প্রকার আকর্ষণ জন্মায় । স্বভাবতই এটি বাবা মাকে ঘিরে সৃষ্টি হয় । শিশুদের ক্ষেত্রে এই মনোদৈহিক শারীরিক মিলনাচরণকে ইডিপাস জটিলতা এবং ইলেক্ট্রা জটিলতা বলা হয় । যেমন-ছেলে শিশু মায়ের প্রতি আকর্ষিত থাকে এবং বাবার প্রতি ঈর্ষাপরায়ন হয় । এক্ষেত্রে ছেলে শিশুর ইডিপাস জটিলতা দেখা দেয় । আবার মেয়ের শিশুর বাবার প্রতি আকর্ষণ থাকে এবং মাকে ঈর্ষার চোখে দেখে , এই যে শারীরিক মিলন ব্যবহারিক পরিবর্তন এটি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। মনোবিজ্ঞানী ফ্রয়েড এ ব্যাপারে সবচেয়ে কার্যকারী ব্যাখ্যা দিয়েছেন । বয়স বাড়ার সাথে সাথে শিশুর শারীরিক মিলন আচরণগত পার্থক্য দেখা দেয় । যে শিশু দিনে একবার মাত্র মল ত্যাগ করতো সে একাদিক বার মল ত্যাগ করতে উদ্যত হয়। এর প্রধান মনস্তাত্ত্বিক কারণ হলো শিশু তার নিজের গোপনাঙ্গ দেখে আনন্দ অনুভব করে । আবার অনেক ক্ষেত্রে শিশু অন্য শিশুর গোপনাঙ্গ দেখতে চায় বা কোনো কোনো ক্ষেত্রে দেখে থাকে এতে এক প্রকার শারীরিক মিলন উদ্দিপনা লাভ করা সম্ভব হয় । মাস্টার এবং জনসন একে শিশুর শারীরিক মিলন উদ্দিপনা হিসেবে ব্যাখ্যা দিয়েছেন । শিশু যখন একা একা থাকে তখনও নানা স্তরের শারীরিক মিলন চিন্তা (যা ঠিক সেই সময়ে তার জন্য শারীরিক মিলন নয় ) করে থাকে । বিছানায় শুয়ে হয়তো সে তার মনের অজান্তে তার গোপনাঙ্গে স্পর্শ করে । আবার কখনো কখনো সে এটি নিয়ে খেলা করে । এতে করে মনোদৈহিক শারীরিক মিলনের উত্তেজনার সৃষ্টি হয় যা শিশু বুঝতে পারে না ।

সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ

Tag: নবজাতক, মোহাম্মদ ফিরোজ

You May Also Like…

স্বাস্থ্যকর সম্পর্কই সুন্দরভাবে বেঁচে থাকার সবচেয়ে বড় ‘মোটিভেশন’

দাম্পত্য সম্পর্ক উন্নয়নে ঘনিষ্ঠতা কেন জরুরি

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

ছবির বিষয় যৌনতা আর গুপ্তরোগ নিয়ে সচেতনতা

Previous Post:খতনা
Next Post:শৈশব, প্রাক বয়ঃসন্ধিকাল এবং শারীরিক মিলন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top