• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / ১৮+ / প্রতিষ্ঠা এবং শারীরিক সম্পর্ক

প্রতিষ্ঠা এবং শারীরিক সম্পর্ক

August 3, 2009 Category: ১৮+

আপনি নিশ্চয়ই বহু স্বামী-স্ত্রী কে কোন কারণ ছাড়াই বা তুচ্ছ কোন কারণে ভীষণ ঝগড়া করতে দেখেছেন৷ বাইরে থেকে দেখে হয়ত আমাদের মনে হয় এই ঝগড়া বা বিবাদের কোন কারণ নেই৷ হয়ত বা স্বামী-স্ত্রী নিজেরাই ঝগড়া করার পরে ভাবেন এভাবে ঝগড়া করার কোন কারণই নেই৷ কিন্তু গবেষকদের এই বিষয়ে মন্তব্য কিন্তু অন্যরকম৷ তাদের বক্তব্য আপাত বিনা কারণে ঝগড়া বলে মনে হলেও এর পেছনে অন্য কারণ আছে৷ এর মূখ্য কারণ হল প্রতিষ্ঠা, মর্যাদা এবং স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্কের বোঝাপড়া৷

সাধারণ ভাবে দেখতে গেলে সম্পর্কের মধ্যে এই বৈরিতা, ঝগড়া করার প্রবণতার পেছনে শারীরিক দিকটিকে সরাসরি যুক্ত বলে মনে না হলেও গবেষনা জানাচ্ছে এর প্রধান কারণ শারীরিক দিকটি৷ শারীরিক সম্পর্কের দিকেও পুরুষের তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে আগ্রহী থাকে৷ কোন কারণে তাদের এই প্রাধান্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হলে স্বামী-স্ত্রীর মধ্যে চূড়ান্ত পর্যায়ে অশান্তির সৃষ্টি হয়৷

শুধুমাত্র শারীরিক সম্পর্কের ক্ষেত্রে প্রাধান্য বিস্তার নয় পুরুষেরা তাদের কাজ, সামাজিক প্রতিষ্ঠা, সর্বত্রই নিজেদের পদমর্যাদা নিয়ে ভীষণ ওয়াকিবহাল থাকেন৷ সামাজিক দিক থেকে উচ্চ স্থানে নিজেদের প্রতিষ্ঠা ধরে রাখতে তারা সব সময়ই সচেষ্ট থাকেন৷ শারীরিক সম্পর্ক এবং সামাজিক প্রতিষ্ঠা উভয় দিকই পুরুষের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ৷ আর এই সামাজিক প্রতিষ্ঠা পাওযার সঙ্গে সঙ্গে তারা সমাজের সেই উচ্চতায় প্রতিষ্ঠিত মহিলার সঙ্গই কামনা করেন৷ তারা শারীরিক মিলনের ক্ষেত্রেও সেই মহিলাকেই চান যার সঙ্গে তার মর্যাদার মিল রয়েছে৷ শারীরিক মিলন শুধু নয় তারা তাদের সন্তানের জন্মের ক্ষেত্রে এমন মহিলাকেই পছন্দ করেন৷

তাদের মানসিকতার মিল তাদের শারীরিক মিলন পরিতৃপ্তি এনে দিতে সমর্থ হয়৷ সামাজিকতা এবং মানসিকতায় এক এমন পুরুষ নারীর সম্পর্কের মধ্যে ঝগড়া বা অশান্তির প্রবণতা কম দেখা যায়৷

সোমবার, 15 ডিসেম্বর 2008
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম

Tag: শারীরিক সম্পর্ক

You May Also Like…

স্বাস্থ্যকর সম্পর্কই সুন্দরভাবে বেঁচে থাকার সবচেয়ে বড় ‘মোটিভেশন’

দাম্পত্য সম্পর্ক উন্নয়নে ঘনিষ্ঠতা কেন জরুরি

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

ছবির বিষয় যৌনতা আর গুপ্তরোগ নিয়ে সচেতনতা

Previous Post:একান্ত গোপন রোগের সমস্যায় গনিকারা
Next Post:বিবাহিত জীবনের রোমান্টিক ট্রিক্স

Reader Interactions

Comments

  1. foysal

    April 26, 2022 at 5:38 pm

    sex korte gele amr kiss korle out hoia jai pore ar khara hoi na ami akhon ki korbo sir

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top