• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / অ্যালকোহল পানে স্মায়ুতন্ত্রের রোগ

অ্যালকোহল পানে স্মায়ুতন্ত্রের রোগ

July 7, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

অ্যালকোহল হাত, পা বা মাথার অনিচ্ছাকৃত কম্পনজনিত রোগের (ইনভলান্টারি ট্রেমর) ঝুঁকি বাড়িয়ে দেয়। অনিচ্ছাকৃতভাবে এ ধরনের কম্পন কেন্দ্রীয় স্মায়ুতন্ত্রের রোগ। মস্তিষ্কের সেরিবেলাম অংশের সমস্যার কারণে এ রোগ হয়। স্পেনের ৬৫-ঊর্ধ্ব বয়সের প্রায় সাড়ে তিন হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে গবেষকেরা জানিয়েছেন, যারা দৈনিক তিন পেগের বেশি অ্যালকোহল পান করেন, তাদের ক্ষেত্রে এ রোগের ঝুঁকি নন-অ্যালকোহলিকদের তুলনায় দ্বিগুণ। যারা এর চেয়ে কম কিন্তু নিয়মিত অ্যালকোহল পান করে, তারাও ঝুঁকিমুক্ত নয়। জার্নাল অব নিউরোলজি, নিউরোসার্জারি অ্যান্ড সাইকিয়াট্রিতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষকেরা বলেছেন, কোনো কোনো দেশে ইনভলান্টারি ট্রেমরের চিকিৎসায় অ্যালকোহল পানের উপদেশ দেওয়া হয়, কিন্তু এই গবেষণায় দেখা গেছে, প্রকৃতপক্ষে মদ এ রোগ আরও বাড়িয়ে তোলে। ধারণা করা হয়, অ্যালকোহল মস্তিষ্কে বিষ (টক্সিন) হিসেবে কাজ করে ‘পারকিনজি কোষ’ নামে মস্তিষ্কের এক ধরনের কোষের ক্ষতি করে এবং স্মায়ুকোষগুলোর পারস্পরিক বার্তা আদান-প্রদানে ব্যাঘাত ঘটায়। ফলে দেহে এই অনিচ্ছাকৃত কম্পনের সৃষ্টি হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৮, ২০০৯

Tag: অ্যালকোহল, নিউরোলজি, নিউরোসার্জারি, পারকিনজি কোষ, স্মায়ুতন্ত্র

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সুদৃঢ় পারিবারিক বন্ধন আত্মহত্যার প্রবণতা রোধ করে
Next Post:লবণের কথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top