• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সুদৃঢ় পারিবারিক বন্ধন আত্মহত্যার প্রবণতা রোধ করে

সুদৃঢ় পারিবারিক বন্ধন আত্মহত্যার প্রবণতা রোধ করে

July 7, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

অনেক উঠতি বয়সী কিশোর-কিশোরী বাবা-মায়ের চেয়ে বন্ধুবান্ধবের সঙ্গের সম্পর্কটিকেই গুরুত্ব দেয় বেশি। বন্ধুদের সঙ্গে সম্পর্কের জের ধরে বাবা-মায়ের সঙ্গে দূরত্ব, ভুল বোঝাবুঝির ঘটনাও ঘটে প্রতিনিয়তই। নতুন এক গবেষণায় বলা হয়েছে, বন্ধুবান্ধব নয়, বরং বাবা-মায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই বয়ঃসন্ধিকালের আত্মহত্যার প্রবণতা রোধ করে। বিষণ্নতায় ভোগা টিনএজারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যায়। একবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এমন কিশোর-কিশোরীর আবার দু-এক বছরের মধ্যে আত্মহত্যার প্রচেষ্টা চালানোর ঝুঁকিও বেশি। আমেরিকার গবেষকেরা বলেছেন, এ রকম ক্ষেত্রে সুদৃঢ় পারিবারিক বন্ধন আত্মহত্যার প্রবণতা রোধ করতে সহায়তা করে। গবেষক দলের প্রধান ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক জেমস মাজ্জা বলেন, এখানে ‘বন্ধন’ বলতে বোঝাচ্ছে, ওই কিশোর বা কিশোরীটি বাবা-মায়ের সঙ্গে কতটুকু ঘনিষ্ঠ বা নিজস্ব সমস্যা আলোচনা করার ব্যাপারে কতটুকু খোলামেলা। তিনি বলেন, এ রকম মানসিক অস্থিরতার সময় টিনএজাররা বাবা-মায়ের কাছে যতটুকু নিরাপদ বোধ করে, বন্ধুবান্ধবের কাছে ততটুকু নয়। এ সময় বাবা-মায়ের ওপরই তারা নির্ভর করতে চায় সবচেয়ে বেশি। বাবা-মায়েরও এ সময় বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে তাঁদের সন্তানকে সাহায্য করা উচিত। আমেরিকান অ্যাসোসিয়েশন অব সুইসাইডোলজিতে এ-সংক্রান্ত গবেষণাপত্রটি উপস্থাপন করা হয়।

হেলথ ডে নিউজ অবলম্বনে
মুনতাসীর মারুফ
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৮, ২০০৯

Tag: সুইসাইডোলজি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রক্তরোগ সম্পর্কিত জিজ্ঞাসা
Next Post:অ্যালকোহল পানে স্মায়ুতন্ত্রের রোগ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top