• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / দীপাবলিতে দূর করুন সন্তানের মনের অন্ধকার, জানা থাক জরুরি টিপস

দীপাবলিতে দূর করুন সন্তানের মনের অন্ধকার, জানা থাক জরুরি টিপস

November 4, 2021 Category: লাইফস্টাইল
দীপাবলিতে দূর করুন সন্তানের মনের অন্ধকার, জানা থাক জরুরি টিপস

হাইলাইটস

  • দীপাবলি আলোর উত্‍সব হলেও তার সঙ্গে জড়িয়ে আছে পরিবেশ দূষণের শংকাও।
  • তাই এই দীপবলিতে সন্তানকে সবার আগে পরিবশ সচেতনতার পাঠ দিন।

এই সময় জীবন যাপন ডেস্ক: আলোর উত্‍সব দীপাবলি। প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয় এই সময়। শুধু আমাদের চারপাশের অন্ধকার নয়, মনের অন্ধকারও দূর হয় দীপাবলির আলোর রোশনাইয়ে। জেনে নিন দীপাবলির আলোয় কী ভাবে আপনার সন্তানের মনের অন্ধকার দূর করে তা আলোয় উদ্ভাসিত করে তুলবেন।

দীপাবলি শুধু আলোর মালায় চারদিক সাজায় না, দীপাবলি থেকে অনেক কিছু শেখারও আছে। এই দীপাবলিতে আপনার সন্তানকে এই কয়েকটি শিক্ষা অবশ্যই দেবেন।

* দীপাবলি আলোর উত্‍সব হলেও তার সঙ্গে জড়িয়ে আছে পরিবেশ দূষণের শংকাও। তাই এই দীপবলিতে সন্তানকে সবার আগে পরিবশ সচেতনতার পাঠ দিন। আনন্দ করতে গিয়ে তা যাতে ভবিষ্যতের দূঃখের কারণ না হয়ে ওঠে, সেই বিষয়ে তাকে সচেতন করা জরুরি।

* সমুদ্র পেরিয়ে এক মহা শক্তিশালী রাজার কাছ থেকে পত্নী সীতাকে উদ্ধার করে আনা আপাতদৃষ্টিতে হয়তো অসম্ভব ছিল। কিন্তু রামচন্দ্র তাই ভেবে হাল ছাড়েননি। দীপাবলি যেহেতু রাম-সীতার ঘরে ফেরার উত্‍সব, তাই দীপাবলিতে আপনার সন্তানে কখনও হাল না ছাড়ার শিক্ষা দিন। যত কঠিন সময়ই আসুক, সে যেন কখনও মনোবল না হারায়।

* আজকের দ্রুতগামী দুনিয়ায় আমাদের সবার ধৈর্য্য খুবই কমে গিয়েছে। কিন্তু মনে রাখতে হবে সাফল্যের মজূল মন্ত্র হল ধৈর্য্য। তাই সন্তানকে দীপাবলিতে ধৈর্য্য রাখার শিক্ষা অবশ্যই দেবেন।

নিজের ছেলেকে এই ৭ শিক্ষা দেওয়া উচিত সব বাবারই
* Sharing in caring. এই শিক্ষা দীপাবলিতেই দান করুন আপনার সন্তানকে। দীপাবলির আনন্দ যে যেন সবার মধ্যে ছড়িয়ে দিতে পারে। দরিদ্র্যদের হাতে আপনার সন্তানকে দিয়ে উপহার তুলে দিন। এতে তার মধ্যে দয়া মায়ার অনুভূতি তৈরি হবে।

* সন্তানকে বলুন বাড়িতে যাঁরা করেন, অর্থাত্‍ পরিচারক পরিচারিদের হাতে প্রদীপ ও মিষ্টির প্যাকেট তুলে দিতে।

* দীপাবলিতে ওদের অবশ্যই রামায়ণের গল্প শোনান। এতে ভালো ও খারাপের মধ্যে তফাত্‍ করতে পারার বোধ ওদের মধ্যে ছোটবেলা থেকেই তৈরি হবে।

সন্তানকে সঠিক শিক্ষা দিচ্ছেন তো! কী ভাবে বুঝবেন? জেনে নিন
* এছাড়া রামায়ণের গল্প শুনে ওরা রামের জীবন থেকে সত্য ও সাহসের পথে চলার শিক্ষা গ্রহণ করতে পারবে।

* দীপাবলিতে সন্তানকে বলুন সবার ভালোর জন্য প্রার্থনা করতে।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-04 13:42:20
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:শীতকালে শ্বাসকষ্ট কেন বাড়ে? প্রতিরোধে যা করবেনশীতকালে শ্বাসকষ্ট কেন বাড়ে? প্রতিরোধে যা করবেন
Next Post:৮২ বার সাবস্ক্রাইব হল Nykaa IPO / nykaa ipo subscibed eighty two times on november one৮২ বার সাবস্ক্রাইব হল Nykaa IPO

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top