• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কত দিন পর বদলাতে হবে টুথব্রাশ? না হয় যেসব বিপদ হতে পারে

কত দিন পর বদলাতে হবে টুথব্রাশ? না হয় যেসব বিপদ হতে পারে

October 24, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
কত দিন পর বদলাতে হবে টুথব্রাশ? না হয় যেসব বিপদ হতে পারে

ছবি: সংগৃহীত

টুথব্রাশ এমন একটি জিনিস, যা প্রতিদিন ব্যবহার করতে হয়। টুথব্রাশেরও নির্দিষ্ট মেয়াদ আছে। তারপরে বদলাতে হয় এটি। দেখে বোঝা না গেলেও নির্দিষ্ট সময়ের পরে টুথব্রাশ নষ্ট হয়ে যায়। তাতে নানা ধরনের জীবাণু বাসা বাঁধে।

কত দিন অন্তর টুথব্রাশ বদলানো উচিত?

আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’-এর পরামর্শ, প্রতি তিন থেকে চার মাস অন্তর টুথব্রাশ বদলানো উচিত। যদিও এর মধ্যে আরও কয়েকটি বিষয় রয়েছে, যেগুলি মাথায় রাখতে হবে।

• টুথব্রাশের তন্তুগুলি বেঁকে যেতে শুরু করলেই, সেই টুথব্রাশ বাতিল করা উচিত। তা যদি তিন-চার মাসের আগেও হয়, তা হলেও পুরনো ব্রাশটি বাতিল করতেই হবে।
• যারা বৈদ্যুতিক টুথব্রাশ ব্যবহার করেন, তাদের উচিত প্রতি ১২ সপ্তাহ অন্তর ওই টুথব্রাশের মাথা বদলানো।
• আপনি কি সম্প্রতি কোনো সংক্রমণে ভুগেছেন? বা পরিবারের কেউ ভুগেছেন? তা হলে টুথব্রাশ বদলে নেয়া উচিত। কারণ পুরনো টুথব্রাশে সংক্রামক জীবাণুটি এখনও রয়ে গিয়েছে।
• অন্য কেউ ভুল করে আপনার টুথব্রাশ ব্যবহার করে ফেলেছেন? তা হলেও সঙ্গে সঙ্গে বদলাতে হবে পুরনো টুথব্রাশ।
• জ্বর থেকে সেরে ওঠার পরেও টুথব্রাশ বদলে ফেলা উচিত। এমনই বলছেন বিজ্ঞানীরা।

নিয়মিত টুথব্রাশ না বদলালে নানা ধরনের সংক্রমণ হতে পারে। এমনই বলা হয়েছে ‘সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’-এর রিপোর্টে। তবে এটাও বলে হয়েছে, টুথব্রাশে যে ধরনের জীবাণু থাকে, সেগুলি মুখের ভিতর বা কণ্ঠনালীর সংক্রমণ যতটা ঘটায়, তার চেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে অন্ত্র বা শরীরের অন্যত্র। নিয়মমাফিক টুথব্রাশ না বদলালে তা পেটের সমস্যার আশঙ্কা বাড়ায়।



স্বাস্থ্য – Jamuna Television
2021-10-24 08:02:45
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন ধনীদের পকেটে; ২০২২ সালেও থাকবে কোভিডদরিদ্র দেশগুলোর ভ্যাকসিন ধনীদের পকেটে; ২০২২ সালেও থাকবে কোভিড
Next Post:ঋতু বদলের মরসুমে সর্দি-কাশিতে কষ্ট পাচ্ছেন? মেনে চলুন এই আয়ুর্বেদিক পথ্য!ঋতু বদলের মরসুমে সর্দি-কাশিতে কষ্ট পাচ্ছেন? মেনে চলুন এই আয়ুর্বেদিক পথ্য!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top