• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / স্বাস্থ্য ভালো রাখতে সকাল কয়টায় ঘুম থেকে উঠবেন?

স্বাস্থ্য ভালো রাখতে সকাল কয়টায় ঘুম থেকে উঠবেন?

October 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
স্বাস্থ্য ভালো রাখতে সকাল কয়টায় ঘুম থেকে উঠবেন?

ছবি: সংগৃহীত।

রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া শরীরের পক্ষে ভাল। আবার স্বাস্থ্যরক্ষার জন্য ভোর ভোর উঠে পড়াও জরুরি। এমন কথা বলা হয়েই থাকে। এর কারণ একটিই, অন্ধকার হওয়ার পর থেকে শরীরের কর্মক্ষমতা কমতে থাকে। আবার সকালের দিকে কাজের ক্ষমতা থাকে তুঙ্গে।

কিন্তু সকালে ঠিক ক’টার সময়ে ঘুম থেকে উঠলে শরীরের জন্য সবচেয়ে ভাল? এই প্রশ্ন ঘুরপাক খায় অনেকেরই মনের মধ্যে। অনেকেই বলবেন, আগের রাতে কখন ঘুমিয়েছেন, তার উপরই নির্ভর করবে ঘুম থেকে ওঠার সময়। যদি রাত ১১টায় ঘুমাতে যান, তবে অন্তত ৭ ঘণ্টা ঘুমিয়ে সকাল ৬টায় উঠবেন। আরও ভাল হয় যদি আট ঘণ্টা ঘুমানো যায়। সে ক্ষেত্রে উঠবেন সকাল ৭টায়।

কিন্তু সত্যিই কি এই হিসাব এতটা সহজ? না কি ঘুম থেকে ওঠার সময় আগে থেকেই ঠিক করে রাখতে হবে?

চিকিৎসকদের পরামর্শ হলো, সকালে ওঠার সময়টি আগে থেকে ঠিক করে রাখা জরুরি। কোন সময়ে দিন শুরু করলে সুবিধা, তা ঠিক করতে হবে নিজেকেই। সেই মতোই উঠতে হবে ঘুম থেকে। সে সকাল ৬টা না কি ৭টা, তা নিজে ঠিক করা ভাল।

তবে কোনো ভাবেই কম ঘুম শরীরের জন্য ভাল নয়। ফলে সকালে ওঠার সময়ের উপর নির্ভর করবে রাতে ঘুমাতে যাওয়ার সময়ও। রাতে অন্তত যাতে ৭-৮ ঘণ্টা ঘুম হয়, সে দিকেই নজর দিতে হবে। রাত ১২টার সময়ে ঘুমাতে গেলে সকালে ৭টার আগে না ওঠাই ভাল বলে মত দিচ্ছেন চিকিৎসকরা।



স্বাস্থ্য – Jamuna Television
2021-10-25 11:46:05
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঋতু বদলের মরসুমে সর্দি-কাশিতে কষ্ট পাচ্ছেন? মেনে চলুন এই আয়ুর্বেদিক পথ্য!ঋতু বদলের মরসুমে সর্দি-কাশিতে কষ্ট পাচ্ছেন? মেনে চলুন এই আয়ুর্বেদিক পথ্য!
Next Post:খেলা দেখতে বসেছেন? যে যে বিষয় অবশ্যই মাথায় রাখবেনখেলা দেখতে বসেছেন? যে যে বিষয় অবশ্যই মাথায় রাখবেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top