• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid cases near 300 in Kolkata

Covid cases near 300 in Kolkata

November 1, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: কলকাতায় ৩০০-র কাছাকাছি কোভিড আক্রান্ত, মৃত ৬

নিজস্ব প্রতিবেদন: কমল করোনা সংক্রমণ। তবে এখনও রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯০০-র উপরে। কলকাতায় সংক্রমিত বেড়ে তিনশোর কাছাকাছি। আগের দিনের চেয়ে রাজ্যে বেড়েছে মৃতের সংখ্যা। 

রবিবার স্বাস্থ্য দফতরের (West Bengal Heath Department) পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪১৭ জনের। করোনা ধরা পড়েছে ৯১৪ জনের শরীরে। আগের দিনের চেয়ে অনেকটাই কম। সংক্রমণ হার কিছুটা কমে হয়েছে ১.৯৩ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ২৭৪। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৪৪। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় সংক্রামিত হয়েছেন যথাক্রমে ৭৩, ৫৮, ৭৫ ও ৩১।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (West Bengal Covid Death) ১৫ জনের। ৬ জন করে মারা গিয়েছেন কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কোভিড থেকে সুস্থ হয়েছেন ৯১৩ জন। রাজ্যে সক্রিয় আক্রান্ত ৮,২৯৬। 

এ দিন ১০ লক্ষ ৬৯ হাজার ২১৬ জনকে কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন ৭ লক্ষ ৫৯ হাজার ৯৫১। ৩ লক্ষ ৯ হাজার ২৬৫ জন পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ। 

আরও পড়ুন- Child Covid Vaccine : ৫-১১ বছরের শিশুদের টিকাকরণে Pfizer-কে ছাড়পত্র FDA-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   



Zee24Ghanta: Health News
2021-11-01 00:35:12
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঝাল লাগলেই পানি খান? যে তিন সময়ে পানি খাওয়া বিপজ্জনকঝাল লাগলেই পানি খান? যে তিন সময়ে পানি খাওয়া বিপজ্জনক
Next Post:শীতে শিশুর প্রয়োজন বাড়তি যত্নশীতে শিশুর প্রয়োজন বাড়তি যত্ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top