• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঝাল লাগলেই পানি খান? যে তিন সময়ে পানি খাওয়া বিপজ্জনক

ঝাল লাগলেই পানি খান? যে তিন সময়ে পানি খাওয়া বিপজ্জনক

October 31, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ঝাল লাগলেই পানি খান? যে তিন সময়ে পানি খাওয়া বিপজ্জনক

ছবি: সংগৃহীত।

ঘন ঘন পানি খাওয়ার ওপর জোর দেন বিশেষজ্ঞরা। দিনে অন্তত দুই লিটার পানি খাওয়া আবশ্যক। ৩-৪ লিটার খেতে পারলে সবচেয়ে ভাল। তবে সবসময়ই পানি খাওয়া কিন্তু মোটেই স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। মোটামুটি তিনটি সময়কালের কথা বলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা, যখন পানি খেলে ফল হতে পারে উল্টো।

প্রথমটি হলো ঝাল খাওয়ার পরে। খাবার খাওয়ার সময়ে ঝাল লাগলে আমরা প্রায় সবাই পানি খাই। এটি অতি সাধারণ অভ্যাস হলেও স্বাস্থ্যগত দিক বিবেচনায় মোটেও ঠিক কাজ নয়। খাবারের যে উপাদানের কারণে ঝাল লেগেছে, সেটি পানির সাথে মিশে পুরো পেটে ছড়িয়ে পড়ে। এতে হজমের সমস্যা হয়। অন্ত্রের অন্য সমস্যাও হতে পারে। ঝাল ধীরে ধীরে মুখেই সইয়ে নিলে ভাল। অথবা ঝাল খেয়ে ফেললে হাতের কাছে দুধ থাকলে খেতে পারেন কিংবা শুকনো পাউরুটিও এ সময় বেশ উপকার দেয়।

অনেকেই পানি খেয়ে ঘুমাতে যান। এটিও ঠিক অভ্যাস নয়। এতে কিডনির উপর চাপ পড়ে। তা ছাড়া প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যেতে পারে। তাতে হৃদযন্ত্রের ক্ষতি হয়।

এছাড়া শরীরচর্চার পরে প্রচুর ঘাম হয়। ফলে শরীরে পানির চাহিদা দেখা দেয়। তখন ঢকঢক করে পানি খেলে কিডনির উপর চাপ পড়ে। কিছুটা সময় বিশ্রাম নিয়ে তার পরেই পানি খাওয়া উচিত।



স্বাস্থ্য – Jamuna Television
2021-10-31 19:20:56
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সকালে ঘুম থেকে উঠেই গাঁটে ব্যথা? সাবধান, শরীরে ইউরিক অ্যাসিড জমতে পারে !সকালে ঘুম থেকে উঠেই গাঁটে ব্যথা? সাবধান, শরীরে ইউরিক অ্যাসিড জমতে পারে !
Next Post:Covid cases near 300 in KolkataCovid-19: কলকাতায় ৩০০-র কাছাকাছি কোভিড আক্রান্ত, মৃত ৬

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top