• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / রয়্যাল ব্লু ডেনিম অবতারেই যখন তাক লাগালেন ঐশ্বর্য, দীপিকা এবং আলিয়া…

রয়্যাল ব্লু ডেনিম অবতারেই যখন তাক লাগালেন ঐশ্বর্য, দীপিকা এবং আলিয়া…

September 9, 2021 Category: লাইফস্টাইল
ডেনিম জ্যাকেটে ঐশ্বর্য
এই সময় জীবনযাপন ডেস্ক: নিজের অভিনয়, স্টাইল এবং ফিটনেসের মাধ্যমে সকলকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন বলিউডের প্রথম সারির তিন অভিনেত্রী। তাঁরা হলেন ঐশ্বর্য রায়, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভট্ট। এঁদের হাসির ছটায় উজ্জ্বল হয় যে কোনও পরিবেশ। এঁদের স্টাইল কপি করতে মরিয়া থাকেন অনেক ভক্তরা। এই তিনটি অভিনেত্রী যা-ই করেন না কেন, ক্ষণিকের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়, এমনই তাঁদের ফ্যান ফলোয়িং। আলিয়া, ঐশ্বর্য ও দীপিকার লুক এবং স্টাইলের কথা আলাদা করে উল্লেখ করারও প্রয়োজন হয় না। যখন যে পোশাকে, স্টাইলেই দেখা দেন, সকলের নজর কেড়ে নেন এঁরা। এয়ারপোর্ট লুক, ক্যাশুয়াল লুক বা কোনও পার্টি লুক— এ সবেতেই তাঁদের দিক থেকে চোখ ফেরাতে পারেন অগুণতি ভক্তরা। এছাড়াও ফ্যাশন নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট করেন বচ্চন বধূ। কখনও লিপস্টিকে কখনও গাউনে। বিভিন্ন ডার্ক শেডের লিপস্টিক তা নীল হোক বা বেগুনি প্রথম ব্যবহার করতে দেখা গিয়েছে ঐশ্বর্যকে।

ডেনিম জ্যাকেটে ঐশ্বর্য

ডেনিম জ্যাকেটে ঐশ্বর্য

দীপিকার সব সময় প্রথম পছন্দ ডেনিম

দীপিকার সব সময় প্রথম পছন্দ ডেনিম


ঐশ্বর্য, আলিয়া ও দীপিকার নিজস্ব ইউনিক ভোগ (vogue) চয়েস রয়েছে, যা সকলকে মুগ্ধ করে তোলে। সম্প্রতি রয়্যাল ব্লু ডেনিম জ্যাকেটে লেন্সবন্দি হয়েছেন তাঁরা। এই ডেনিম অবতারে তাঁদের দেখাচ্ছে সহজ ও স্বচ্ছন্দ।

ফ্যাশনে যতই পরিবর্তন আসুক না কেন ডেনিম কিন্তু সব সময় হিট। ছেঁড়া জিন্স হোক কিংবা তাপ্পি দেওয়া রয়্যাল ব্লুয়ের সঙ্গে অন্য কোনও রঙের তুলনা চলে না। এটা এমন একটা রং যা সব বয়সের সব মানুষকে মানায়। কখনও পুরনো হয় না। ডেনিমের ড্রেস, জিন্স, জ্যাকেট কিন্তু সব সময় হিট। এই পুজোয় ডেনিমেই স্টাইলের কথা ভাবছেন? তাহলে প্রিয় নায়িকার মতো ডেনিম জ্যাকেট বেছে নিতে পারেন আপনিও। এছাড়াও সাদা টি- শার্ট কংবা শার্টের সঙ্গে ডেনিম আর একটা সানগ্লাস হলেই দারুণ জমে ফ্যাশন।

পিছিয়ে নেই মধুমিতাও

পিছিয়ে নেই মধুমিতাও

এমনকী আপনি যদি একটু সাহসী হন তাহলে শাড়ির সঙ্গেও ড্রেপ করতে পারেন ডেনিম। আর পাহাড়ে ঘুরতে গেলে তো ডেনিমের জুড়ি মেলা ভার। মেঘলা হোক কিংবা রোদ্দুর পাহাড়ি পরিবেশে কিন্তু ভীষণ সুন্দর লাগে ডেনিমের পোশাক। তাই আর দেরি কেন, পছন্দের ডেনিম কিনে ফেলুন পুজোর জন্য, চারিদিকেই চলছে নানা সেল।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-09 14:50:22
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:Ilish Recipes: চেনা ইলিশের অচেনা পদে জমে যাক বৃহস্পতিবারের লাঞ্চ!Ilish Recipes: চেনা ইলিশের অচেনা পদে জমে যাক বৃহস্পতিবারের লাঞ্চ!
Next Post:৯৬.৬% মৃত্যু ঠেকাতে সক্ষম টিকার একটা ডোজই, জানাল কেন্দ্রCovid-19: ৯৬.৬% মৃত্যু ঠেকাতে সক্ষম টিকার একটা ডোজই, জানাল কেন্দ্র

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top