• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / সহকর্মী হিংসা করেন? কী ভাবে বুঝবেন আপনি

সহকর্মী হিংসা করেন? কী ভাবে বুঝবেন আপনি

September 6, 2021 Category: লাইফস্টাইল
সহকর্মী হিংসা করেন? কী ভাবে বুঝবেন আপনি

হাইলাইটস

  • কাজ না থাকলেও ব্যস্ততার ভান দেখানো
  • এবং টি ব্রেকের কথা বললেই যিনি বলেন হাতে এখন অনেক কাজ
  • এমন মানুষকে কিন্তু বিশ্বাস না করাই ভালো

এই সময় জীবনযাপন ডেস্ক: কথায় বলে স্কুলের বন্ধুত্ব থেকে যায় চিরকাল। আর কর্মক্ষেত্রে সবার সঙ্গে যতই ভালো-আলাপচারিতা থাকুক না কেন আর যাই হোক কেউ বন্ধু হতে পারে না। কারণ এখানে সবাই নিজের ক্ষমতার দম্ভ দেখাতে চায়। নিজেই নিজেকে সেরা প্রমাণ করতে চায়। এবং নিজের ভালোর জন্য অন্যকে ‘বাঁশ’ দিতেও ছাড়েন না। কারণ এখানে পুরোটাই কার্যসিদ্ধি। নিজের কাজ, নিজের রিপোর্ট নিয়ে সকলেই উপরে উঠতে চান, আর এর জন্য সহকর্মীর যদি কোনও ক্ষতিও হয় তাহলেও কুছ পরোয়া নেহি! তাই বাইরের মোড়ক যতই সুন্দর হোক না কেন, যতই তিনি আপনাকে জন্মদিনে ভালো ভালো উপহার দিয়ে থাকুন না কেন দিনের শেষে কিন্তু সবাই যে আপনার ভালো চায় এমন নয়। যে কারণে বিশেষজ্ঞরা বলে থাকেন ব্যক্তিগত কথা, রাগ, দুঃখ সহকর্মীর সঙ্গে ভাগ না করে নেওয়াই ভালো। আর তাই যদি মনে হয় সহকর্মী আপনার কথা অন্যত্র চালাচালি করছেন কিংবা আপনার উন্নতিতে তিনি খুশি নন, তাহলে যেভাবে বুঝবেন-

কথায় কথায় ব্যস্ততা- কাজ না থাকলেও ব্যস্ততার ভান দেখানো এবং টি ব্রেকের কথা বললেই যিনি বলেন হাতে এখন অনেক কাজ এমন মানুষকে কিন্তু বিশ্বাস না করাই ভালো। কারণ আর যাই হোক তিনি আপনাকে তাঁর টি পার্টনার হিসেবে ভাবছেন না। সেই সঙ্গে কোনও ভাবে তিনি আপনাকে এড়িয়ে যেতে চাইছেন। শুধু তাই নয়, কাজের ব্যাপারে কথা বললেও তিনি আপনাকে ঠিক মতো সাহায্য করেন না। এমন মানুষের থেকে কিন্তু সাবধান।

আপনার দক্ষতা নিয়ে হাসি ঠাট্টা- ধরা যাক, অফিসে আপনার কাজের প্রশংসা করেছেন বস। কিংবা কোনও একটা প্রজেক্ট যেটা আপনি নিজের হাতে পুরোটা সামলেছেন সেটা খুবই সাকসেসফুল। আর এরপর আপনার দক্ষতা নিয়ে তিনি ঠাট্টার সুরেই প্রশংসা করলেন। এমন ভাবে কিছু কথা বললেন যাতে তাঁর মনের ভিতরে থাকা যাবতীয় ক্ষোভ স্পষ্ট। এর অর্থ তিনি মোটেই ভালো মনের নন।

সব সময় আপনাকে অপমান করতে চান- সহকর্মীরা মিলে কোথাও লাঞ্চে যাচ্ছেন, সেই সঙ্গে আপনাকেও তাঁরা নিমন্ত্রণ জানিয়েছে। কিন্তু বুঝতে পারছেন যে কোথাও কোনও গড়বড় হচ্ছে। আর সেখানে গিয়েও দেখলেন সবাই মিলে আপনাকেই বলির পাঁঠা বানাচ্ছে। তাই মানুষ বুঝে মিশুন।

আপনার পিছনেই বেশি কথা চলে- কারোর কোন আচরণ বা অভ্যাস খারাপ লাগলে সামনে বলাই ভালো কিন্তু কিছু মানুষ আছেন যাঁরা পেছনেই কথা বলতে ভালোবাসেন। এবং তাঁরা সবচেয়ে বেশি চেষ্টা করেন আপনার কেরিয়ারের ক্ষতি করতে। এমন হিংসুটেদের চিনে নিন। মিষ্টি কথাবার্তা মানেই যে ভালো মনের মানুষ হবেন এমন নয়।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-06 19:28:34
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ওমলেট ​​তৈরির এই জাপানি কৌশলটি কখনও দেখেছেন? Viral Recipe-তে মাত নেট দুনিয়া!ওমলেট ​​তৈরির এই জাপানি কৌশলটি কখনও দেখেছেন? Viral Recipe-তে মাত নেট দুনিয়া!
Next Post:Nipah Virus: উচ্চ মৃত্যুহার, নেই চিকিৎসা, দেশে নয়া উদ্বেগ 'নিপা' সংক্রমণNipah Virus: উচ্চ মৃত্যুহার, নেই চিকিৎসা, দেশে নয়া উদ্বেগ 'নিপা' সংক্রমণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top