• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid Cases in kolkata above hundred in 5 days row

Covid Cases in kolkata above hundred in 5 days row

September 6, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: টানা ৫ দিন কলকাতায় আক্রান্ত শতাধিক, ফের ৭০০ পার রাজ্যের দৈনিক সংক্রমণ

নিজস্ব প্রতিবেদন: ফের ৭০০-র ঘরে রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ (Covid-19)। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্ত শতাধিক। এ দিনও সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। করোনায় ভুগে মৃত্যু হয়েছে ১১ জনের।

রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, রাজ্যে আক্রান্ত ৭০৭। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রামিত হয়েছেন যথাক্রমে ১২৮ এবং ১১৯। কলকাতায় এনিয়ে টানা ৫ দিন শতাধিক আক্রান্ত। হুগলিতে আক্রান্ত ৫৩। ৫৪ জন সংক্রামিত দক্ষিণ ২৪ পরগনায়। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু (West Bengal Covid Death) হয়েছে ১১ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত যথাক্রমে ১ ও ৩। এ দিন কোভিড থেকে সুস্থ হয়েছেন ৭২৩  জন। সক্রিয় আক্রান্ত কমে হয়েছে ৮ হাজার ৬৫২। সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ।

 এ দিন টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৯৮৪ জনকে। প্রথম ডোজ পেয়েছেন ২ লক্ষ ৫৩ হাজার ৯৯৬ জন। ১ লক্ষ ৪৫ হাজার ৯৮৮ জন পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।

আরও পড়ুুন- By-Poll: দল অনুমতি দিলে Amit Shah-কে আমার বাড়িতে দাওয়াত দেব, ‘ওহ লাভলি’ মেজাজে Madan

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-09-06 00:17:25
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Fake Vaccine চেনার উপায় জানালো কেন্দ্রীয় নির্দেশিকাFake Vaccine চেনার উপায় জানালো কেন্দ্রীয় নির্দেশিকা / how to spot the fake vaccine
Next Post:দিন শুরু করেন চিনি ছাড়া এক কাপ Black Coffee দিয়ে! উপকারিতা জানেন?দিন শুরু করেন চিনি ছাড়া এক কাপ Black Coffee দিয়ে! উপকারিতা জানেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top