• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ৪৫ হাজারের ওপর দৈনিক সংক্রমণ, দেশে বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা

৪৫ হাজারের ওপর দৈনিক সংক্রমণ, দেশে বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা

September 3, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Coronavirus: ৪৫ হাজারের ওপর দৈনিক সংক্রমণ, দেশে বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: দেশে সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কমলেও ৪৫ হাজার ছাড়াল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে,গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৯ লক্ষ ৩ হাজার ২৮৯। গত সপ্তাহে সংক্রমণ কমলেও ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া শুক্রবারের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪,৭৯১ জন। করোনায় মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। করোনায় সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। কোভিড দেশে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৯৫ জনের।

আরও পড়ুন, Covid-19: উৎসবে গণ-উদযাপন করতে চাইলে দু’টি ডোজ আবশ্যক, জানাল কেন্দ্র

দেশে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১০ হাজার ১৯৫। এর জেরে ফের চার লক্ষের দোরগোড়ায় পৌঁছে গেল অ্যাক্টিভ রোগীর সংখ্যা। দেশে এখন কোভিড অ্যাক্টিভ রোগী রয়েছেন ৩ লক্ষ ৯৯ হাজার ৭৭৮ জন।

এদিকে চিন্তা বাড়ছে কেরল নিয়ে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে ৩২হাজার ৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে কেরলে করোনায় মৃত্যু হয়েছে ১৮৮ জনের। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৫ জনের।

অন্যদিকে, বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ২৭০ জনের। আক্রান্ত ৬৯৫। সংক্রমণের হার ১.৭৩%। কলকাতায় দৈনিক সংক্রমণ ১২২। উত্তর ২৪ পরগনায় ১০২ জন আক্রান্ত হয়েছেন। ৪১ জন সংক্রামিত দার্জিলিঙে। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত যথাক্রমে ৫৪, ৪৭ এবং ৩৯। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-09-03 11:33:24
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চান? আজ থেকেই নজর দিন ডায়েটেব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চান? আজ থেকেই নজর দিন ডায়েটে
Next Post:উত্তম কুমারের রসনায় হিট ভেটকির কাঁটা চচ্চড়ি, শিখে নিন আপনিও!উত্তম কুমারের রসনায় হিট ভেটকির কাঁটা চচ্চড়ি, শিখে নিন আপনিও!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top