• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / এই গুণগুলিই আপনার পজিটিভ মানসিকতার পরিচয়

এই গুণগুলিই আপনার পজিটিভ মানসিকতার পরিচয়

September 1, 2021 Category: লাইফস্টাইল
এই গুণগুলিই আপনার পজিটিভ মানসিকতার পরিচয়

হাইলাইটস

  • জীবনে পজিটিভিটি নেগেটিভিটি দুই থাকবে।
  • কিন্তু ভালো কিছু যখন আমরা খুশি মনে গ্রহণ করি তেমনই নেতিবাচক
  • কোনও কিছুর সম্মুখীন হওয়ার মতো মানসিকতাও থাকা দরকার

এই সময় জীবনযাপন ডেস্ক: আজকাল সব মানুষের মধ্যেই নেগেটিভিটি অনেকটা বেশি। প্রতি মুহূর্তে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলেও কোথাও গিয়ে মনুষ্যত্ব বোধ হারিয়ে যাচ্ছে মানুষের মধ্যে থেকে। ভালো-মন্দ বিচার করার ক্ষমতাও হারিয়ে যেতে বসেছে। জীবনে চলার পথে ওঠা-পড়া থাকবেই। সব সময় যে সবকিছু ভালো হবে এমন নয়। বাধা-বিপত্তি পেরিয়ে তবেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। জোর করে বা অন্যের কাছ থেকে ছিনিয়ে কিছু পাওয়া যায় না। তেমনই অন্যকে হিংসা করার মধ্যেও বিশেষ লাভ নেই। বরং মনের দিক থেকে ইতিবাচক থাকলে জীবন অনেক বেশি সহজ হয়ে যায়। কম দুঃখ পাওয়া যায়। জীবন নিয়ে আপনি কতটা ইতিবাচক তার ইঙ্গিত দেয় আপনার মধ্যে থাকা এই গুণগুলি।

নেতিবাচকতাকে উপেক্ষা করেন না- জীবনে পজিটিভিটি নেগেটিভিটি দুই থাকবে। কিন্তু ভালো কিছু যখন আমরা খুশি মনে গ্রহণ করি তেমনই নেতিবাচক কোনও কিছুর সম্মুখীন হওয়ার মতো মানসিকতাও থাকা দরকার। তাই যিনি ভালো-খারাপ দুটোই সমান ভাবে গ্রহণ করতে পারেন তিনি কিন্তু সত্যিই মনের দিক থেকে ইতিবাচক।

লক্ষ্য সব সময় ভালো কিছু- আমাদের আশেপাশে অনেক কিছুই থাকে। কিছু ভালো কিছু খারাপ। কিন্তু আপনি কেন জিনিসটা গ্রহণ করবেন তা পুরোপুরি আপনার সিদ্ধান্ত। যাঁরা সত্যিকারের মনের দিক থেকে ইতিবাচক হন তাঁরা কিন্তু সব সময় ভালো কিছুর আশায় থাকেন। খারাপ কিছু হলেও ভাবেন নিশ্চয় এরপর ভালো কিছু থাকবে।

নিজের ভাবনা নিয়ে সচেতন- নিজের ভাবনা চিন্তা নিয়ে সকলেই সচেতন। কিন্তু নিজে কী চাইছেন, কী ভাবে সবার সঙ্গে সবটা মানিয়ে নেবেন এ ব্যাপারে তাঁরাই সচেতন তাঁরাই কিন্তু ইতিবাচক। অনেকেই আছেন যাঁরা অন্যের ভাবনা নিয়ে চলতে চান। অন্যকে ছোট করে বড় হওয়ার মানসিকতাও থাকে অনেকের মধ্যে। এঁরা কিন্তু মনের দিক থেকে ভীষণ রকম নেগেটিভ।

হেরে যাওয়াতে ভয় পান না- হেরে যেতে আপনি ভয় পান না। কারণ যে কোনও খেলায় হার-জিত দুটই থাকে। আর এই দুটোই আমাদের মন থেকে গ্রহণ করা উচিত। ভালো মন্দ যা আসুক সত্যকে সহজ ভাবে নিতে পারেন যাঁরা তারা হল পজিটিভ মনোভাবের। এঁরা কিন্তু সত্যিকারের সাহসী।

পজিটিভ অ্যাক্টিভিটি- যাঁরা সব সময় মনের দিক থেকে ইতিবাচক থাকেন তাঁরা কিন্তু সব সময় নানা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন। অন্য কোনও কিছু মনের মধ্যে আসতেও দেন না। বরং নানা রকম ভালো কাজ নিয়েই কিন্তু এঁরা মেতে থাকেন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-01 20:50:51
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:বাড়িতে মুচমুচে চানাচুর বানানোর সিক্রেট রেসিপি! চায়ের আড্ডা জমে যাক...বাড়িতে মুচমুচে চানাচুর বানানোর সিক্রেট রেসিপি! চায়ের আড্ডা জমে যাক…
Next Post:অহেতুক মেসেজ করে বিরক্ত করছে প্রাক্তন? যে পদক্ষেপ নেবেন আপনি…অহেতুক মেসেজ করে বিরক্ত করছে প্রাক্তন? যে পদক্ষেপ নেবেন আপনি...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top