• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / বুদবুদে ভর্তি চকোলেট তৈরি করা যায় বাড়িতেই, সঙ্গে ফ্রি ফাজ কুকিজ

বুদবুদে ভর্তি চকোলেট তৈরি করা যায় বাড়িতেই, সঙ্গে ফ্রি ফাজ কুকিজ

August 31, 2021 Category: লাইফস্টাইল
বাবল চকোলেট

হাইলাইটস

  • চকোলেটগুলি গ্রেট করে নিন।
  • একটি পাত্রে চিনি আর পরিমাণ মতো জল দিয়ে মাঝারি আঁচে গরম করতে থাকুন।
  • চিনি সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত সেটি নাড়াচাড়া করতে থাকুন

এই সময় জীবনযাপন ডেস্ক: বুদবুদ চকোলেট। মানে যাকে বাবল চকোলেট বলে ডাকা হয়। যদিও তার জনপ্রিয়তা বাবলি চকোলেট নামে। স্বাদের বিশেষ যে কোনও পরিবর্তন হয় তা নয় তবে এই বাবলি চকোলেটের প্রধান আকর্ষণ তার শরীরের ভিতরে থাকা বুদবুদের ফুটো। চকোলেট প্রেমীদের কাছে এই ফুটোওয়ালা চকোলেট দারুণ প্রিয়। তবে একথা অস্বীকার করার উপায় নেই .যে এই বাবল চকোলেট দেখলে খিদেটা আচমকা বেড়ে যায়।
বাবল চকোলেটে থাকে প্রচুর পরিমাণে মাখন। এটি চকোলেটের স্বাদ অনেকগুণ বাড়িয়ে দেয়। কথা না বাড়িয়ে এবার বরং বাবল বা বাবলি চকোলেটের রেসিপিটা জেনে নেওয়া ভালো।

বাবল চকোলেট

উপকরণ
কমপাউন্ড চকোলেট- ৬৫ গ্রাম
চিনি- ৬৫ গ্রাম
সাইট্রিক অ্যাসিড (লেবুর রস)- কয়েক ফোঁটা
কফি পাউডার- এক চিমটি
বেকিং সোডা- এক চিমটি
জল- ৩ টেবিল চামচ

বাবল চকোলেট

বাবল চকোলেট

প্রণালী
চকোলেটগুলি গ্রেট করে নিন। একটি পাত্রে চিনি আর পরিমাণ মতো জল দিয়ে মাঝারি আঁচে গরম করতে থাকুন। চিনি সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত সেটি নাড়াচাড়া করতে থাকুন। চিনির রস তৈরি হয়ে গেলে বুদবুদ তৈরি হবে। এবার এতে মেশান সাইট্রিক অ্যাসিড এবং কফি। খুব ভালো করে মেশান। এবার গ্রেড করা চকোলেট মিশ্রণে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। এক চিমটি বেকিং সোডা দিয়ে ফের মেশাতে থাকুন। চকোলেট খুব ভালো করে ফেটাতে থাকুন। এর ফলে চকোলেটের ভিতর বুদবুদ উৎপন্ন হয়। চকোলেটটি অনেকটা ফাঁপা হয়ে উঠবে। এবার গ্যাস বন্ধ করে তরল চকোলেট পছন্দের আকারের সিলিকন মোল্ডে ঢেলে নিন। মোল্ডটি দুই হাতের সাহায্যে ম্যানেজ করে গলা চকোলেট সেট করে নিন। ঠান্ডা হয়ে গেলেই তৈরি হয়ে গেল বুদবুদ চকোলেট বা বাবল চকোলেট।

বাবল চকোলেটের রেসিপি তো শেখা হল। এবার সঙ্গে একটি কুকিজের ফ্রি রেসিপি জেনে নেওয়া যেতে পারে। চলুন শিখে নেওয়া যাক।

ফাজ কুকি
ফাজ কুকিজ খেতে ছোটো বড় সকলেই ভালোবাসেন। বিকেলের চায়ের সঙ্গে এই কুকি একেবারে জমে যায়। তবে সেই কুকি যদি নিজের হাতের তৈরি হয় তাহলে তো কেয়া বাত। এটি তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়।

চকো ফাজ

উপকরণ
ময়দা- ১ কাপ
ডার্ক চকোলেট- ১ কাপ
চিনি গুঁড়ো- অর্ধেক কাপ
মাখন ১০০ গ্রাম
কোকো পাউডার- অর্ধেক কাপ
ডিম- ১টি
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
নুন- ১ চিমটি
দুধ- ১ টেবিল চামচ
বেকিং সোডা- অর্ধেক চা চামচ

প্রণালী
চকোলেট মাইক্রো ওভেন বা গ্যাসে গলিয়ে নিন। একই রকমভাবে আলাদা একটি পাত্রে গলিয়ে নিন মাখন। এবার একটি পাত্রে চিনির গুঁড়ো নিয়ে তাতে গলানো মাখন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। দেখবেন যেন একেবারে মিহি হয়ে যায়।
এবার এতে গলানো চকোলেটগুলি দিয়ে দিন। আরও একবার ভালো করে ফেটিয়ে নিন। এবার এতে একে একে ভ্যানিলা এসেন্স, ডিম দিয়ে ফেটাতে থাকুন। দেখবেন স্মুথ ব্যাটার তৈরি হবে।

ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা আর সামান্য নুন ভালো করে মিশিয়ে নিন। এবার এই ময়দার মিশ্রণটি মাখন-চকোলেটের ব্যাটারে ভালো করে মিশিয়ে নিন। ৩০ মিনিটের জন্য পুরো ব্যাটারটি ফ্রিজে রেখে দিন।

ফ্রিজ থেকে ডো-টি বের করে হাতে ছোটো ছোটো লেচি করে পাতলা কুকিজের আকারে গড়ে নিন ।একটি প্লেটে বাটার পেপার দিয়ে তার উপর কাঁচা কুকিগুলো রাখুন। ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় আট থেকে দশ মিনিট কুকিগুলি মাইক্রো ওভেনে বেক করুন। ওভেন থেকে বের করে সেই কুকি একবার খেয়ে দেখুন। বেকারির কুকিকে ভুলে যাবেন।
বাড়ির ছোটো থেকে বড় সকলকে চমকে দিন সুস্বাদু এই কুকি খাইয়ে। আর অতিথি অপ্যায়নে এই কুকি খাইয়ে দেদার নাম করুন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-31 22:51:06
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:জসলিন কউর ( ছবি সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া)Weight Loss Story: সঙ্গী PCOS, ডেয়ারি আর গ্লুটেন ফ্রি ডায়েট মেনেই ২০ কেজি ওজন কমালেন এই যুবতী
Next Post:সোলো ট্রিপের মহিলাদের জন্য কয়েকটি সুরক্ষা টিপসসোলো ট্রিপের মহিলাদের জন্য কয়েকটি সুরক্ষা টিপস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top