• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ছোট কামড়ে খাবার খেলে ওজন কমে!

ছোট কামড়ে খাবার খেলে ওজন কমে!

August 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ছোট কামড়ে খাবার খেলে ওজন কমে!

সমপরিমাণ খাবার বেশি বেশি মুখে দিলে ওজন বাড়ে আর অল্প অল্প করে ধীরে ধীরে মুখে দিয়ে চিবিয়ে খেলে ওজন কমে। অবাক হচ্ছেন? যদি ওজন কমাতে চান, তবে বড় বড় হা করে খাবার খাওয়া আজ থেকেই বন্ধ করে দিন।

অমন করে খেলেও কিন্তু দেখতে বড্ড বাজে লাগে।
আর এভাবে খেলেও স্বাস্থ্যের খুব সুফল বয়ে আনে না। বরং ছোট ছোট কামড় দিয়ে খাবার গ্রহণ করলে আপনার ওজন কমে দ্রুত।

অতিরিক্ত ক্ষুধা থাকলেও দ্রুত এবং বড় বড় কামড়ে খাবার খাবেন না। বরং ধীরে ও ছোট ছোট কামড়ে খাবার খাবেন, তাহলে আপনার ওজন কমবে।

ভারতীয় একদল গবেষক গবেষণায় দেখেছেন, যারা ছোট ছোট কামড়ে খাদ্য গ্রহণ করে তাদের শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়। এই গবেষণায় দেখা যায় যে, মানুষ ছাড়া অন্য প্রাণীদের ক্ষেত্রেও একই বিষয় লক্ষ্য করা যায়।

গবেষকরা দেখেছেন দুপুরের খাবার কিংবা দিনে যে কোনো সময় ভারি খাবার গ্রহণের সময় ছোট ছোট কামড় দিয়ে খাবার গ্রহণ করলে শরীরের ওজন কমে। কারণ ছোট কামড়ে খাবার খেলে হজম ভালো হয়।

আরিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের ডেভিনা অধরা ডেইলি এক্সপ্রেস এ জানান, শরীরের অতিরিক্ত মেদ কমাতে ছোট ছোট কামড় দিয়ে খাবার গ্রহণ করা ভালো।

এম ইউ



স্বাস্থ্য | DesheBideshe
2021-08-30 21:45:22
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:তালের মালপোয়া ( ছবি সৌজন্য- টাইমস অফ ইন্ডিয়া)Bengali Malpua Recipe: জন্মদিনে গোপালের জন্য বানিয়ে ফেলুন প্রিয় মালপোয়া, তিনটি ভিন্ন স্বাদে
Next Post:পুষ্টিগুণে ভরপুর পেয়ারা – DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top