• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / more than hundred covid cases in kolkata

more than hundred covid cases in kolkata

August 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: কলকাতায় আবারও ১০০-র উপরে আক্রান্ত, সাড়ে ৪ লক্ষের কাছাকাছি টিকা

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে সামান্য কমল দৈনিক কোভিড সংক্রমণ (West Bengal Covid-19)। তবে এখনও তা ৭০০-র উপরেই। এনিয়ে টানা তিন দিন সাতশোর উপরে থাকল দৈনিক সংক্রমিতের সংখ্যা। কলকাতায় পরপর দু’দিন শতাধিক আক্রান্ত। রাজ্যে মৃত ৮। 

শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, রাজ্যে আক্রান্ত ৭০৩। গতকালের (৭১৭) চেয়ে সামান্য কম। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ৪৪৮ জনের।  সংক্রমণের হার ১.৬২ শতাংশ। দীর্ঘদিন পর বৃহস্পতিবার কলকাতায় একশোর উপরে উঠেছিল কোভিড সংক্রমণ। এ দিনও কিছুটা কমলেও সংক্রামিত ১১২ জন। তার পর উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ৮৮। ৫৭ জন সংক্রামিত দার্জিলিঙে। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত যথাক্রমে ৪৬, ৪৮ এবং ৪৫। 

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু (West Bengal Covid Death) হয়েছে ৮ জনের। মুর্শিদাবাদে মৃত ২। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ১ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। এ দিন কোভিড সেরেছে ৭১৯ জনের। সক্রিয় আক্রান্ত কমে হয়েছে ৯ হাজার ১৪৩। সুস্থতার হার ৯৮.২২ শতাংশ।

গতকালের পর শুক্রবারও রাজ্যে টিকাকরণ (Covid Vaccine) হয়েছে ৪ লক্ষের অধিক। টিকাদান ৪ লক্ষ ৩৮ হাজার ৭৮২ জনকে। ২ লক্ষ ৭৮ হাজার ৬২৮ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ১৫৪ জন। এ পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ ৫৮ হাজার ৪০০ জনের।

আরও পড়ুন- Covid-19: এক দিনে ১ কোটির কাছাকাছি টিকাকরণ, ‘মুমকিন’ করল মোদী সরকার

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-08-27 22:58:23
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Covid-19: এক দিনে ১ কোটির কাছাকাছি টিকাকরণ, 'মুমকিন' করল মোদী সরকারrecord 90 lakh vaccine doses in single day
Next Post:Travel life: সব্যসাচী, রাইমাদের হাত ধরে চলুন বেড়িয়ে আসিTravel life: সব্যসাচী, রাইমাদের হাত ধরে চলুন বেড়িয়ে আসি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top