• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / record 90 lakh vaccine doses in single day

record 90 lakh vaccine doses in single day

August 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: এক দিনে ১ কোটির কাছাকাছি টিকাকরণ, 'মুমকিন' করল মোদী সরকার

নিজস্ব প্রতিবেদন: কোভিড টিকাকরণ (Covid Vaccination) অভিযানে শুক্রবার ঐতিহাসিক সাফল্য পেল ভারত। একদিনে ৯০ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে গোটা দেশে। টুইটারে এ কথা ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)। 

কো-উইন পোর্টালের (CoWIN portal) সর্বশেষ তথ্য বলছে, সারা দেশে এ দিন ৯৩ লক্ষ ৯ হাজার ৫১৬ টিকার ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) টুইট করেছেন,’ঐতিহাসিক। ভারতবাসীকে অভিনন্দন। দেশজুড়ে আজ ৯০ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে। এখনও টিকাদান চলছে।’

Congratulations to the citizens as India today administers historic 90 lakh #COVID19 vaccines until now – and still counting!

ऐतिहासिक!

देशभर में आज 90 लाख से अधिक टीके अब तक लगाए जा चुके है। pic.twitter.com/p5b91MuIMW

— Mansukh Mandaviya (@mansukhmandviya) August 27, 2021

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, গোটা দেশে এখনও পর্যন্ত ৬২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। কোউইন-র (CoWIN portal) পরিসংখ্যান বলছে, টিকার দু’টি ডোজ পেয়েছেন দেশের ১৪ কোটি মানুষ।

ডিসেম্বরের মধ্যে ৮০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। তা কতটা পূরণ সম্ভব এনিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে সংশয়। দিন কয়েক কেন্দ্রীয় সরকারের কোভিড টিকা উপদেষ্টা সংক্রান্ত প্যানেলের (Covid vaccine advisory panel) প্রধান এনকে অরোরা (Dr NK Arora) জানিয়েছিলেন,’আগের চেয়ে বেড়েছে টিকার উৎপাদন। সেপ্টেম্বরে ২০ কোটি, অক্টোবরে ২৫ কোটি ও ডিসেম্বরে ৩৫ কোটি ডোজ চলে আসবে। ডিসেম্বরের মধ্যে ৮০ কোটি মানুষকে টিকার দু’টি ডোজ দেওয়া সম্ভব।’

আরও পড়ুন- Covid-19: মার্চের মধ্যে বাজারে আসতে পারে অম্বানির টিকা, ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-08-27 20:47:29
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:যে সব মহিলারা সহজেই দৃষ্টি আকর্ষণ করেন তাঁদের মধ্যে এই কয়েকটি গুণ থাকবেই...যে সব মহিলারা সহজেই দৃষ্টি আকর্ষণ করেন তাঁদের মধ্যে এই কয়েকটি গুণ থাকবেই…
Next Post:more than hundred covid cases in kolkataCovid-19: কলকাতায় আবারও ১০০-র উপরে আক্রান্ত, সাড়ে ৪ লক্ষের কাছাকাছি টিকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top