• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid 19: সম্ভবত অতিমারির শেষ পর্যায়ে ভারত, ২০২২-র মধ্যেই স্বাভাবিক জীবন, জানাল WHO

Covid 19: সম্ভবত অতিমারির শেষ পর্যায়ে ভারত, ২০২২-র মধ্যেই স্বাভাবিক জীবন, জানাল WHO

August 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid 19: সম্ভবত অতিমারির শেষ পর্যায়ে ভারত, ২০২২-র মধ্যেই স্বাভাবিক জীবন, জানাল WHO

নিজস্ব প্রতিবেদন: শিয়রে করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave)। অক্টোবরে তা শীর্ষে পৌঁছবে বলে ইতিমধ্যেই প্রধামন্ত্রীর দফতরে জমা পড়েছে রিপোর্ট। তবে এরই মাঝে কিছুটা হলেও স্বস্তির বার্তা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। ভারত (India) সম্ভবত কোভিড অতিমারির শেষ পর্যায়ে (Endemic) প্রবেশ করেছে বলে জানালেন হু-এর মুখ্য বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন (Dr. Soumya Swaminathan)। 

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার পর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর মতে, যেকোনও মহামারীর শেষ পর্যায়কে এন্ডেমিক পর্যায় বলা হয়। এই পর্যায়ে অতিমারীর তীব্রতা কমে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্য়ে সেটি সীমাবদ্ধ হয়ে যায়। এক সাক্ষাৎকারে এদিন সৌম্য স্বামীনাথন জানান, ‘আমরা এন্ডেমিসিটির যে পর্যায়ে প্রবেশ করতে চলেছি সেখানে সংক্রমণের প্রভাব কম বা মাঝারি দেখা যাবে। বিগত দিনগুলির মতো তা আর লাফিয়ে লাফিয়ে বাড়বে না।’ 

আরও পড়়ুন: Coronavirus: দেশে প্রবল গতিতে বাড়ল সংক্রমণ, মৃত্যু সংখ্যা বেড়ে ৬৪৮
আরও পড়়ুন: Covid-19: মার্চের মধ্যেই শিশুদের টিকা, অগ্রাধিকার কো-মর্বিডদের

বিজ্ঞানীর মতে, ভারতের মতো বড় দেশে সংক্রমণ যে একেবারে বাড়বে না তা বলা যায় না। আলাদা আলাদা জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতাও ভিন্ন হওয়ার কারণে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় সংক্রমণ বাড়তেই পারে। বিশেষত যে সব এলাকায় প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ছিল কম বা যে এলাকায় টিকাকরণ হয়েছে সীমিত, সেখানে আগামী দিনে সংক্রমণ বাড়তে পারে লসে মত সৌম্য স্বামীনাথনের। তবে ২০২২ এর মধ্যেই অতিমারীকে অতীত করে  ভারত স্বাভাবিক দিনে ফেরত যেতে পারবে বলেও আশার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-08-25 12:55:49
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:তাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ, জন্মাষ্টমীতে নিবেদন করুন তালের মালপোয়া!তাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ, জন্মাষ্টমীতে নিবেদন করুন তালের মালপোয়া!
Next Post:কলাপাতায় খাওয়া বঙ্গ সমাজের রীতি, এটি স্বাস্থ্যের পক্ষে কেন উপকারী? জেনে নিন…কলাপাতায় খাওয়া বঙ্গ সমাজের রীতি, এটি স্বাস্থ্যের পক্ষে কেন উপকারী? জেনে নিন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top