• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দেশে প্রবল গতিতে বাড়ল সংক্রমণ, মৃত্যু সংখ্যা বেড়ে ৬৪৮ / Coronavirus India reports 37593 new COVID19 cases 648 deaths in the last 24 hrs

দেশে প্রবল গতিতে বাড়ল সংক্রমণ, মৃত্যু সংখ্যা বেড়ে ৬৪৮ / Coronavirus India reports 37593 new COVID19 cases 648 deaths in the last 24 hrs

August 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Coronavirus: দেশে প্রবল গতিতে বাড়ল সংক্রমণ, মৃত্যু সংখ্যা বেড়ে ৬৪৮

নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিনে দেশে করোনা সংক্রমণে সাময়িক স্বস্তি মিললেও দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০ শতাংশ বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। অনেকটাই বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৯৩ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৬৪৮।  

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ৭৫৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৩৬৬।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৩২৭।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ৪৬৭। সোমবার এই সংখ্যা ছিল ২৫ হাজার ০৭২ জন।

আরও পড়ুন, Third Wave কীভাবে মোকাবিলা করা হবে? নবান্নে DM-SP-দের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যসচিবের

এরই মধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৭ লক্ষ ৫৪ হাজার ২৮১ জন। একদিনে ৩৪ হাজার ১৬৯ জন সুস্থ হয়েছেন।  বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৪ লক্ষ ৪৭ হাজার ২৫৩ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২৮ লক্ষ ৯৩ হাজার ৫৩।

সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই দেশের ৮০ কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব বলে মনে করছেন অরোরা (Dr NK Arora)। তাঁর কথায়,’টিকার উৎপাদন বেড়েছে। সেপ্টেম্বরে ২০ কোটি, অক্টোবরে ২৫ কোটি ও ডিসেম্বরে ৩৫ কোটি ডোজ মেলার সম্ভাবনা রয়েছে।’ গত দেড় বছরে টিকা উৎপাদনে কেন্দ্র ২০০০ কোটি টাকার বিনিয়োগ করেছে বলে জানান কোভিড টিকা উপদেষ্টা সংক্রান্ত প্যানেলের প্রধান। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-08-25 11:25:44
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:এই খাবারগুলো বিপজ্জনক, কমিয়ে দিতে পারে আয়ু! বলছে রিপোর্টএই খাবারগুলো বিপজ্জনক, কমিয়ে দিতে পারে আয়ু! বলছে রিপোর্ট
Next Post:তাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ, জন্মাষ্টমীতে নিবেদন করুন তালের মালপোয়া!তাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ, জন্মাষ্টমীতে নিবেদন করুন তালের মালপোয়া!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top