• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কমল করোনায় মৃত্যুর সংখ্যা, দেশে বাড়ছে সুস্থতার সংখ্যা / coronavirus-india-registers-34457-new-cases-active-cases-in-the-last-24-hours

কমল করোনায় মৃত্যুর সংখ্যা, দেশে বাড়ছে সুস্থতার সংখ্যা / coronavirus-india-registers-34457-new-cases-active-cases-in-the-last-24-hours

August 21, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Coronavirus: কমল করোনায় মৃত্যুর সংখ্যা, দেশে বাড়ছে সুস্থতার সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: শুক্রবারের মতো শনিবারেও দেশে করোনা গ্রাফ নিম্মমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জনের। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৪৫৭ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩৭৫।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ২৮৬ জন।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০। 

দেশে মোট আক্রান্তের নিরিখে সুস্থতার হার ১.১২ শতাংশ। গত ১৫১ দিনে এই পরিসংখ্যান সবচেয়ে কম।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৭১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এক দিনে মৃত্যুর সংখ্যা ছিল ৫৪০।  যা গতকালের থেকে সামান্য কিছুটা বেশি।

আরও পড়ুন, ZyCoV-D: ভারতে টিকা ছাড়পত্র পেল জাইডাস ক্যাডিলা, জরুরিকালীন ভিত্তিতেই অনুমোদন

প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউ আসার আগে শিশুদের সুরক্ষিত করতে তৎপর মোদী সরকার। তড়িঘড়ি জাইডাস ক্যাডিলা ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্র। ড্রাগ রেগুলেটরের পক্ষ থেকে জানানো হয়েেছ এক্সপার্ট কমিটি জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিনের ছাড়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছিল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-21 11:58:14
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনা-পরবর্তী এত ক্লান্তির কারণ কী!করোনা-পরবর্তী এত ক্লান্তির কারণ কী!
Next Post:ছাড়পত্র পেয়েই বড় সিদ্ধান্ত Zydus Cadila-র, অক্টোবরের মধ্যে ১ কোটি ডোজ তৈরির ইঙ্গিতছাড়পত্র পেয়েই বড় সিদ্ধান্ত Zydus Cadila-র, অক্টোবরের মধ্যে ১ কোটি ডোজ তৈরির ইঙ্গিত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top