• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনা-পরবর্তী এত ক্লান্তির কারণ কী!

করোনা-পরবর্তী এত ক্লান্তির কারণ কী!

August 21, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
করোনা-পরবর্তী এত ক্লান্তির কারণ কী!


করোনা থেকে সেরে ওঠার পরও বেশ কিছু দিন থাকে করোনার ক্লান্তি। কেন এত ক্লান্ত লাগে সত্যিই তো, কেন এমন হয়, আসুন জেনে নেই:
করোনার পর পুষ্টিকর সুষম খাদ্যের অভাব আপনাকে ক্লান্ত করে দিতে পারে।

যথেষ্ট আমিষ ও শর্করা, পর্যাপ্ত ভিটামিন ও খনিজ খাবারে থাকতে হবে।
অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগলে রক্তে রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন কমে যায়। এর অন্যতম লক্ষণ হলো ক্লান্ত হয়ে পড়া। সঙ্গে মাথা ঘোরা এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যাও দেখা দেয়। ভিটামিন সি-র অভাবে হিমোগ্লোবিন কমে যেতে পারে। তাছাড়া ভিটামিন সি ছাড়া আয়রন পুরোপুরিভাবে শোষণ হয় না। আমলকি, পেঁপে, বাতাবিলেবু, কমলা, লেবু, স্ট্রবেরি, গোলমরিচ, ব্রোকোলি, আঙুর, টমেটো ইত্যাদিতে প্রচুর ভিটামিন সি থাকে।

হিমোগ্লোবিন উৎপাদনে লোহা গুরুত্বপূর্ণ একটি উপাদান। আয়রন সমৃদ্ধ কিছু খাবার হলো- দেশি সুস্থ মুরগির কলিজা, কচু শাক, লাল মাংস, চিংড়ি, পালংশাক, আমন্ড, বিট, খেজুর। আয়রন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেইড এবং ফাইবার সমৃদ্ধ বেদানা হিমোগ্লোবিনের ঘাটতি পূরণে সাহায্য করে।

এছাড়া মধু আয়রনের একটি ভালো উৎস। আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাঙ্গানিজ আছে। এই উপকরণগুলো শরীরে গিয়ে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে। করোনা থেকে সেরে ওঠার পরও পুরোপুরি সুস্থ হতে এগুলোর সঙ্গে নিয়মিত দুধ, ডিমও খেতে হবে।
ঘুম না হওয়া, ডিপ্রেশন বা অবসাদ থেকেও ক্লান্তিভাব আসতে পারে।

সারাক্ষণ যদি একই ধরনের ক্লান্তি ভর করে থাকে তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

এম ইউ



স্বাস্থ্য | DesheBideshe
2021-08-21 10:44:57
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনা রোগীদের জন্য স্বল্পমূল্যে অক্সিজেন সরবরাহ করতে তৈরি হচ্ছে নতুন এ সিপ্যাপ যন্ত্র, যার নাম 'অক্সিজেট'করোনা রোগীদের জন্য স্বল্পমূল্যে অক্সিজেন সরবরাহ করতে তৈরি হচ্ছে নতুন এ সিপ্যাপ যন্ত্র, যার নাম ‘অক্সিজেট’
Next Post:কমল করোনায় মৃত্যুর সংখ্যা, দেশে বাড়ছে সুস্থতার সংখ্যা / coronavirus-india-registers-34457-new-cases-active-cases-in-the-last-24-hoursCoronavirus: কমল করোনায় মৃত্যুর সংখ্যা, দেশে বাড়ছে সুস্থতার সংখ্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top