• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মারাত্মক ডেঙ্গির সংকেত – DesheBideshe

মারাত্মক ডেঙ্গির সংকেত – DesheBideshe

August 19, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মারাত্মক ডেঙ্গির সংকেত - DesheBideshe


জ্বরের সঙ্গে নিচের ৭টির যে কোনো ২টি থাকলেই ডেঙ্গি সন্দেহ করবেন এবং ডাক্তারের দ্রুত পরামর্শ নেবেন।

১. তীব্র মাথা ব্যথা
২. চোখে ব্যথা (বিশেষ করে পেছনের দিকে)
৩. হাড় বা মাংসে ব্যথা
৪. বমি বমি ভাব
৫. বমি
৬. চামড়ায় ফুসকুড়ি (rash)
৭. গ্ল্যান্ড ফুলে যাওয়া
৮. নিচের যে কোনো ওয়ার্নিং সাইন

মারাত্মক ডেঙ্গির সতর্ক সংকেত (Warning signs)

ডেঙ্গি জ্বরের প্রথম লক্ষণ দেখা দেওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে কেউ কেউ মারাত্মক ডেঙ্গির সংকটাপন্ন অবস্থায় চলে যেতে পারে।

জ্বর কমে যাওয়া মানে এ নয় যে রোগ শেষ। বরং এটা হতে পারে শেষের শুরু। জ্বর ভালো হয়ে যাওয়ার ২৪ থেকে, ৪৮ ঘণ্টা পরই বরং ব্লাড প্রেসার কমতে কমতে রোগী শকে চলে যেতে পারে বা লিভার, কিডনি, ফুসফুস, ব্রেন ফধসধমব-এর লক্ষণ শুরু হতে পারে। এটি রক্ত ক্ষরণেরও কাল। এ সময়ে তাই নিয়মিত বিরতিতে ব্লাড প্রেসার চেক করতেই হবে।
সতর্ক সংকেত বা Warning sign গুলো নিুরূপ :
১. তীব্র পেট ব্যথা।
২. ক্রমাগত বমি (দিনে তিনবার বা তার চেয়ে বেশি)
৩. দাঁতের মাড়ি থেকে রক্তপাত
৪. রক্ত বমি
৫. শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস
৬. অত্যধিক দুর্বলতা, অবসাদ বা অস্থিরতা।
৭. ল্যবরেটরি টেস্টে একই সঙ্গে PCV (hematocrit) বেড়ে যাওয়া ও Platele : দ্রুত কমতে থাকা।

এ সতর্ক সংকেতের এক বা একাধিক দেখা দিলেই আপনাকে দ্রুত জরুরি বিভাগ/হাসপাতাল/চিকিৎসকের কাছে যেতে হবে।

(তথ্যসূত্র : WHO, CDC)

এম ইউ



স্বাস্থ্য | DesheBideshe
2021-08-19 09:28:24
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পর ৮ মাস হয়ে গেছে, এমন যে কেউ এই টীকা নিতে পারবেকোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার শটের পরিকল্পনার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র
Next Post:বর্ষায় বাড়ে অ্যাস্থমা রোগীদের সমস্যা, সুস্থ থাকতে কী কী সাবধানতা অবলম্বন করবেন? জানুন…বর্ষায় বাড়ে অ্যাস্থমা রোগীদের সমস্যা, সুস্থ থাকতে কী কী সাবধানতা অবলম্বন করবেন? জানুন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top