• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / India Reports 35,178 New Cases, 440 Deaths

India Reports 35,178 New Cases, 440 Deaths

August 18, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona Update India: একধাক্কায় ৪০ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, মৃত ৪৪০

নিজস্ব প্রতিবেদন: ফের উদ্বেগ বাড়িয়ে দেশে অনেকটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ (Corona Daily Cases)। গতকালের তুলনায় একধাক্কায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে সংক্রমণ। মঙ্গলবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজারে নেমে এসেছিল। বুধবার একদিনে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্ত বেড়ে ৩ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৮৫৭ জন। 

দেশে বর্তমানে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) ৩ লক্ষ ৬৭ হাজার ৪১৫ জন। ১৪৮ দিনে সর্বনিম্ন সক্রিয় রোগী। মোট আক্রান্তের মাত্র ১.১৪ শতাংশ বর্তমানে করোনায় আক্রান্ত রয়েছেন। স্বাস্থ্য় মন্ত্রক জানিয়েছে ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম এত নিচে রয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। যদিও বিগত ২৩ দিন ধরে ৩ শতাংশের নীচেই রয়েছে দৈনিক সুস্থতার (Daily Positivity Rate) হার। বর্তমানে দৈনিক সুস্থতার হার ১.৯৬ শতাংশ। 

India reports 35,178 new #COVID19 cases, 37,169 recoveries and 440 deaths in the last 24 hrs, as per Health Ministry.

Total cases: 3,22,85,857
Total recoveries: 3,14,85,923
Active cases: 3,67,415
Death toll: 4,32,519

Total vaccinated: 56,06,52,030 (55,05,075 in last 24 hrs) pic.twitter.com/NttrUIFE74

— ANI (@ANI) August 18, 2021

আরও পড়ুন: New Delhi: ‘Afghan ভাই-বোনদের পাশে দাঁড়াবে ভারত’, জরুরি বৈঠকে বার্তা Modi-র
আরও পড়ুন: William Carey: বিচিত্র কর্মময় জীবন উইলিয়ামের, স্মৃতিটুকু আজও অম্লান

গত ২৪ ঘণ্টায় মৃতের (Deaths) সংখ্যায় তেমন হেরফের নেই। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪০ জন। এখনও পর্যন্ত করোনার হানায় মোট মারা গিয়েছেন ৪ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লক্ষ ৮৫ হাজার ৯২৩ জন। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৫২ শতাংশ। একদিনে টিকা নিয়েছেন ৫৫ লক্ষ ৫ হাজার ৭৫ জন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-18 11:03:11
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ওজন ওঠা-নামা করে প্রায়ই? সাবধান, মারাত্মক ক্ষতির মুখে আপনার কিডনি!ওজন ওঠা-নামা করে প্রায়ই? সাবধান, মারাত্মক ক্ষতির মুখে আপনার কিডনি!
Next Post:টমেটো বা পালং নয়, ইউরিক অ্যাসিড এড়াতে ডায়েটে এইগুলো থেকে দূরে থাকুন!টমেটো বা পালং নয়, ইউরিক অ্যাসিড এড়াতে ডায়েটে এইগুলো থেকে দূরে থাকুন!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top