• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / অশান্ত কাবুল ত্যাগ মা-বাবার, বিমানবন্দরে পরে রইল সদ্যেজাত সন্তান / Kabul airport kid found crying in abandoned condition

অশান্ত কাবুল ত্যাগ মা-বাবার, বিমানবন্দরে পরে রইল সদ্যেজাত সন্তান / Kabul airport kid found crying in abandoned condition

August 17, 2021 Category: লাইফস্টাইল
Kabul Airport: অশান্ত কাবুল ত্যাগ মা-বাবার, বিমানবন্দরে পরে রইল সদ্যেজাত সন্তান

নিজস্ব প্রতিবেদন: তালিবান আফগান দখলের পর থেকেই অশান্ত হয়েছে কাবুল। তালিবানি শাসন থেকে মুক্তি পেতে আফগানিস্তানবাসীর দেশত্যাগের হিড়িক সোশাল মিডিয়ায় ভাইরাল। বিমানে ওঠার হুড়োহুড়ি কিংবা  উড়ন্ত বিমান থেকে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা বিশ্বকে হতবাক করেছে৷ এরই মধ্যে কাবুল বিমানবন্দরে পরিত্যক্ত সদ্যোজাতর ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই।

আফগানবাসী চাইছে তালিবানি শাসন থেকে বেরিয়ে যেকোনও দেশে আশ্রয় নিতে৷ এই পরিস্থিতিতে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবল ভিড়। সেই ভিড়েই মা-বাবার কাছ থেকে আলাদা হয়ে গেল এক সদ্যোজাত। শিশুর কান্নার রোলও পৌঁছল না কারুর কানে। সকলের তখন একটাই লক্ষ্য দেশ ছাড়ার। ফিরে তাকানোর পরিস্থিতি নেই কারুর৷ 

#BREAKING #Afganistan : অস্থির আফগানিস্তানে বিপন্ন শৈশব #Afganisthan #Taliban #zee24ghanta pic.twitter.com/vIhMJqQeRH

— zee24ghanta (@Zee24Ghanta) August 17, 2021

আরও পড়ুন, The Taliban: ‘মহিলাদের দমিয়ে রাখা’ তালিবানের অন্যতম নীতি! জেনে নিন জঙ্গি গোষ্ঠীর উত্থানের ইতিহাস

এই ভিডিওটি দেখে আফগানিস্তানের পরিস্থিতি কার্যত স্পষ্ট। তালিবান ক্ষমতায় থাকলে জীবন দুর্বিষহ হতে চলেছে এমনটাই দাবি সেদেশের নাগরিকদের৷ তবে এই ছবি ২০১৫ সালের সিরিয়ার যুদ্ধের ক্রন্দনরত শিশুটির ছবির স্মৃতি ফেরাল। হৃদয়বিদারক সেই ছবি আজও সকলের মনে টাটকা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Lifestyle News
2021-08-17 14:37:28
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:আজ মনসা পুজো, ভোগের খিচুড়ির অমৃতস্বাদ এবার আপনার হেঁশেলেই!আজ মনসা পুজো, ভোগের খিচুড়ির অমৃতস্বাদ এবার আপনার হেঁশেলেই!
Next Post:সোডা বা কোল্ড ড্রিঙ্কের প্রতি আসক্তি থাকলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন!সোডা বা কোল্ড ড্রিঙ্কের প্রতি আসক্তি থাকলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top