• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন! একলাফে দৈনিক সংক্রমণ নামল ২৫ হাজারে, কমছে মৃত্যুও / coronavirus india India reports 25166 new cases in the last 24 hours lowest in 154 days

১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন! একলাফে দৈনিক সংক্রমণ নামল ২৫ হাজারে, কমছে মৃত্যুও / coronavirus india India reports 25166 new cases in the last 24 hours lowest in 154 days

August 17, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona Update: ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন! একলাফে দৈনিক সংক্রমণ নামল ২৫ হাজারে, কমছে মৃত্যুও

নিজস্ব প্রতিবেদন: দৈনিক পরিসংখ্যানে বেশ কিছুটা স্বস্তিতে দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে অনেকটাই কমল কোভিড সংক্রমণ।  গত ১৬ মার্চ ভারতে শেষ বার ২৫ হাজারের নীচে নেমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। অর্থাৎ প্রায় ১৫৪ দিন পর করোনা সংক্রমণ কমল এমন রেকর্ড হারে। দীর্ঘ পাঁচ মাস বাদে আক্রান্তের সংখ্যায় কিছুটা স্বস্তি দেখছে দেশ। 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা হানায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জনের।

আরও পড়ুন, Corona Update: দেশে বেশ কিছুটা কমল করোনা সংক্রমণ, কেরলে ২০ হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৮৩০ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে অনেকটাই বাড়ছে সুস্থতার হার। অন্যদিকে কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ১.৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮৮ লক্ষ ১৩ হাজার ৯১৯ জনকে টিকা দেওয়া হয়েছে, যা কার্যত রেকর্ড বলেই উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যানে৷

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-17 11:52:38
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঘরোয়া উপায়ে কী ভাবে UTI সমস্যা মোকাবিলা করবেন? জানুন, সেলিব্রেটি পুষ্টিবিদের পরামর্শঘরোয়া উপায়ে কী ভাবে UTI সমস্যা মোকাবিলা করবেন? জানুন, সেলিব্রেটি পুষ্টিবিদের পরামর্শ
Next Post:আজ মনসা পুজো, ভোগের খিচুড়ির অমৃতস্বাদ এবার আপনার হেঁশেলেই!আজ মনসা পুজো, ভোগের খিচুড়ির অমৃতস্বাদ এবার আপনার হেঁশেলেই!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top