• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid Cases in 700, most death in north

Covid Cases in 700, most death in north

August 15, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: উত্তরের ২ জেলায় ৭ জনের মৃত্যু, সাড়ে ৪ লক্ষের কাছাকাছি টিকাকরণ

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে আরও খানিকটা কমল দৈনিক কোভিড সংক্রমণ (West Bengal Covid Cases)। তবে এখনও আক্রান্তের সংখ্যা ৭০০-র ঘরে। রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। দার্জিলিং ও জলপাইগুড়ি – দুই জেলা মিলিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। সাড়ে ৪ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছে রাজ্যে।  

শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৭০৫। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭৩৯ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৩ হাজার ৩২০ জনের। সংক্রমণ হার ১.৬৩%। কলকাতায় সংক্রামিত হয়েছেন ৮২ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৮৮। ৬০ জন কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে দক্ষিণ ২৪ পরগনায়। হাওড়া ও হুগলির আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩১ ও ৪৩। দার্জিলিং ও জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৭৯ ও ৫১। ৪০ জন আক্রান্ত নদিয়ায়। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১০ হাজার ৭৮ জন।   

রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১৫ জনের। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ২ জন। কলকাতায় ১ জনের মৃত্যু হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও নদিয়া মৃত্যু হয়েছে যথাক্রমে ৪, ৩ ও ৪ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৭২১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.১৬%। 

এ দিন রাজ্যে সাড়ে ৪ লক্ষের কাছাকাছি টিকাকরণ (Covid Vaccine) হয়েছে। টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ১৬৬ জনকে। ৩ লক্ষ ৮৬ হাজার ৯২৫ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৮ হাজার ২৪১ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ৩ কোটি ৩৭ লক্ষ ৬৬ হাজার ৫৪৭ জনের।

আরও পড়ুন- Covid-19: নতুন রূপে ভাইরাস? টিকা নেওয়ার পরও কেরলে আক্রান্ত ৪০ হাজারের বেশি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-15 00:32:43
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সবে শেষ হল টোকিও অলিম্পিক, খেলাধুলো এই ৫ শিক্ষা দেয় সব বাচ্চাদেরসবে শেষ হল টোকিও অলিম্পিক, খেলাধুলো এই ৫ শিক্ষা দেয় সব বাচ্চাদের
Next Post:স্বাধীনতা দিবসে মিষ্টিমুখ করুন তিরঙ্গা হালুয়ায়, স্বাদের পাশাপাশি দেশপ্রেমের অনুভূতিও হবে দ্বিগুণ!স্বাধীনতা দিবসে মিষ্টিমুখ করুন তিরঙ্গা হালুয়ায়, স্বাদের পাশাপাশি দেশপ্রেমের অনুভূতিও হবে দ্বিগুণ!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top