• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid cases is increasing in kolkata and surroundings

Covid cases is increasing in kolkata and surroundings

August 14, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: ভাবাচ্ছে কলকাতা ও দুই ২৪ পরগনার দৈনিক কোভিড সংক্রমণ, সাড়ে ৩ লক্ষ টিকাকরণ

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে সামান্য কমল দৈনিক কোভিড সংক্রমণ (West Bengal Covid Cases)। তবে এখনও তা ৭০০-র উপরেই। মৃতের সংখ্যা কমে হয়েছে ৮। এ দিন রাজ্যে সাড়ে ৩ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছে। 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শুক্রবার রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৭৩৯। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭৪৭ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৫ হাজার ৪৪২ জনের। সংক্রমণ হার ১.৬৩%। কলকাতায় সংক্রামিত হয়েছেন ৮৮ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৮৯। ৫৯ জন কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে দক্ষিণ ২৪ পরগনায়। ফলে কলকাতা ও পাশের দুই ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ এখনও ভাবাচ্ছে। হাওড়া ও হুগলির আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৩ ও ৪৯। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-  উত্তরের ৩ জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৭৩, ৩১ ও ৩০। ৪১ জন আক্রান্ত নদিয়ায়। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১০ হাজার ১০৯ জন।

রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ৮ জনের। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৪ জন। কলকাতায় ৩ জনের মৃত্যু হয়েছে।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৭৪৯ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.১৫%।      

এ দিন রাজ্যে সাড়ে ৩ লক্ষের কাছাকাছি টিকাকরণ (Covid Vaccine) হয়েছে। টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৭২ জনকে। ২ লক্ষ ৮৮ হাজার ৮৭৪ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫১ হাজার ১৯৮ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ৩ কোটি ৩৩ লক্ষ ২১ হাজার ৩৮১ জনের।

আরও পড়ুুন- Nabanna: রাত ১১টা থেকে নৈশ নিয়ন্ত্রণ, রেস্তোরাঁ, বার-সহ সমস্ত দোকান খোলার সময় বাড়ল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-14 00:27:49
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:স্থূলতার সঙ্গে জুড়ে মানসিক অবসাদ! বলছে সমীক্ষাস্থূলতার সঙ্গে জুড়ে মানসিক অবসাদ! বলছে সমীক্ষা
Next Post:সাধারণ ঠান্ডা রোগে পরিণত হবে করোনাylliX - Online Advertising Network

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top