• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ‘সিনোভ্যাকের টিকা নেওয়ার ৬ মাস পর কমতে থাকে অ্যান্টিবডি’

‘সিনোভ্যাকের টিকা নেওয়ার ৬ মাস পর কমতে থাকে অ্যান্টিবডি’

August 13, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ylliX - Online Advertising Network


চীনের সিনোভ্যাক বায়োটেকের করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার প্রায় ছয় মাস পর দেহে অ্যান্টিবডি কমতে শুরু করে। তবে বুস্টার হিসেবে তৃতীয় ডোজ নিলে এর কার্যকারিতা অনেক বেড়ে যায়। চীনা গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের জিয়াংসু প্রদেশ কর্তৃপক্ষ, সিনোভ্যাক ও অন্যান্য প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এই গবেষণা চালিয়েছে। তারা ১৮ থেকে ৫৯ বছর বয়সী প্রাপ্তবয়স্ক স্বাস্থ্যবানদের কাছ থেকে সংগৃহীত রক্তের নমুনা বিশ্লেষণ করেছে। দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর এসব নমুনা সংগ্রহ করা হয়েছিল।

গবেষণায় দেখা গেছে, যারা দুই ও চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ টিকা পেয়েছেন, তাদের দেহে ১৬ দশমিক ৯ শতাংশ ও ৩৫ দশমিক ২ শতাংশ অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া গেছে। ছয় মাস পর এই মাত্রার চেয়ে কম অ্যান্টিবডি থাকলে তাকে নিম্নমাত্রার কিংবা অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যাদেরকে দুই ডোজ নেওয়ার ছয় মাস পর বুস্টার হিসেবে তৃতীয় ডোজ দেওয়া হয়েছে তাদের অ্যান্টিবডির মাত্রা তিন থেকে পাঁচ গুণ বাড়তে দেখা গেছে।

গবেষকরা জানিয়েছেন, অ্যান্টিবডি কমে যাওয়ার মাত্রা কীভাবে টিকা কার্যকারিতার ওপর প্রভাব ফেলে তা এখনও স্পষ্ট নয়।

এম ইউ/১৩ আগস্ট ২০২১



স্বাস্থ্য | DesheBideshe
2021-08-13 11:26:11
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Coronavirus: দেশে ৪০ হাজারের ওপর করোনা সংক্রমণ, একদিনে মৃত্যু ৫৮৫ জনেরদেশে ৪০ হাজারের ওপর করোনা সংক্রমণ, একদিনে মৃত্যু ৫৮৫ জনের / Coronavirus India records 40120 new cases 585 deaths in the last 24 hours
Next Post:মালাইকার মতো ত্বকের তারুণ্য ধরে চান? রোজ পান করুন এই পানীয়টি!মালাইকার মতো ত্বকের তারুণ্য ধরে চান? রোজ পান করুন এই পানীয়টি!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top