• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / বডি শেমিং করছেন আপনার পার্টনারই? যে ভাবে রুখে দাঁড়াবেন…

বডি শেমিং করছেন আপনার পার্টনারই? যে ভাবে রুখে দাঁড়াবেন…

August 10, 2021 Category: লাইফস্টাইল
বডি শেমিং করছেন আপনার পার্টনারই? যে ভাবে রুখে দাঁড়াবেন...

হাইলাইটস

  • অনেকদিন এসব বডি শেমিং, অপমান লোকেরা মুখ বুঝে সহ্য করে নিত।
  • মজা ভেবে উড়িয়ে দিত। কিন্তু আর নয়।
  • এবার এই মানসিকতা বদলে ফেলার সময় এসেছে

এই সময় জীবনযাপন ডেস্ক: নৈঋতা বরাবরই ভীষণ রকম ফিটনেস ফ্রিক। সেই সঙ্গে ভালো নৃত্যশিল্পীও। নিজের কাজের পাশাপাশি যাবতীয় শখ সুন্দর ভাবে বজায় রেখে চলে। সুমন্তের সঙ্গে ওর সম্পর্ক সেই স্কুল জীবন থেকে। প্রায় ১০ বছরের প্রেমপর্ব পেরিয়ে দুজনের চারহাত এক হয়েছে। বেশ সুখেই কাটছিল সংসার জীবন। বাড়ি সাডানো, অফিস, ঘুরতে যাওয়া নিত্যনতুন রান্না-সব মিলিয়ে নতুন জীবন বেশ উপভোগ করছিল নৈঋতা-সুমন্ত। হঠাৎ করেই হরমোনের অসামঞ্জস্যতার কারণে নৈঋতার ওজন স্বাভাবিকের তুলনায় একটু বেশিই বেড়ে যায়। চুল উঠতে শুরু করল। হঠাৎ এমন পরিবর্তনে সে একটু মুষড়েই পড়ল। এর সঙ্গে যুক্ত হল বন্ধু, আত্মীয়দের নানা উপদেশ।

‘ইস তোর মত সুন্দরী মেয়ের একী দশা’, ‘তুই তো বিয়ের পর ভীষণ রকম মুটিয়ে গেছিস’, ‘ভালো রান্নাবান্না এবার একটু কম কর’- এমন সব বাণীতে জীবন ওষ্ঠাগত। হরমোনের অসুখের শিকার মানেই যেন ভীষণ অপরাধ করে ফেলেছে। প্রথম প্রথম মজার ছলে নিলেও পরে বুঝতে পারল তারই নিকটজনেরা তার সঙ্গে ব্যাঙ্গ করছে। তারপর আরও আশ্চর্য হল যখন দেখল সুমন্তও বিরক্ত কেন ওর ওজন বেড়েছে, কেন ওর বউ আগের মতো সুন্দর নেই। আসলে উপহাস (bullying) যে কতবড় অপরাধ তা অনেকেই জানেন না। আর বডি শেমিং তাঁরাই কিন্তু বেশি করেন যাঁরা নিজেদের শিক্ষিত বলে মনে করেন। আর সঙ্গী যদি বডি শেমিং করেন তাহলে অবশ্যই উপযুক্ত জবাব দিন।

কেন তিনি এমন বলছেন উদ্দেশ্য জানুন

সঙ্গী কেন আপনাকে এমন কথা বলছেন, কেন আপনার মোটা হয়ে যাওয়া নিয়ে তিনি বিরক্ত, লজ্জিত তা জানুন। যদি তিনি আপনাকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে কিন্তু আপনার সবটা নিয়েই তিনি ভালোবাসবেন। শুধুমাত্র শরীর বা বাহ্যিক রূপ দেখে নয়। যদি তিনি এই মানসিকতা থেকেও বলে থাকেন যে সারাক্ষণ মোটা বললে, আপনার খাওয়া, শরীর নিয়ে খোঁটা দিলেই আপনি রোগা হবেন সেটাও জানুন। কারণ এটা কিন্তু উৎসাহ দেওয়ার লক্ষণ নয়।

মানসিকতার বিরুদ্ধে লড়াই করুন

অনেকদিন এসব বডি শেমিং, অপমান লোকেরা মুখ বুঝে সহ্য করে নিত। মজা ভেবে উড়িয়ে দিত। কিন্তু আর নয়। এবার এই মানসিকতা বদলে ফেলার সময় এসেছে। কেউ আপনাকে শরীর নিয়ে অপমান করলে তীব্র প্রতিবাদ করুন। তা সে যতই আপনার নিজের কাছের লোক হোক না কেন। মনে রাখবেন আপনি যাঁকে যত বেশি কাছের ভাবোন, সেই সব মানুষদের মানসিকতা কিন্তু এতটাই সংকীর্ণ।

একসঙ্গে বুড়ো হচ্ছি! কিছু পরামর্শ থাকল জীবনের এই পর্বের জন্য
ইচ্ছাকৃত ভাবে বলছেন?

একরকম ইচ্ছে করেই কি আপনাকে অপমান করে কোণঠাসা করার চেষ্টা করছেন? ইচ্ছে করেই অশ্লীল অঙ্গভঙ্গি করছেন? তাহলে সঙ্গীর সঙ্গে স্পষ্ট করে কথা বলুন। এরকমটা যে প্রত্যাশিত নয় তা যেমন জানাবেন তেমনই বলে দিন এসব চটুল রসিকতা আপনি পছন্দ করেন না। ভবিষ্যতে যেন না করেন। প্রয়োজনে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। শরীরকে নিয়ে যিনি এমন অপমান জনক কথা বলতে পারেন আর যাই হোক তাঁকে কোনও রকম সম্মান না দেখানোই বাঞ্ছনীয়।

ক্ষমা চাইতে বাধ্য করুন

বডি শেমিং প্রথম থেকেই ইয়ার্কির ছলে নেবেন না। প্রতিবাদ করুন। একবারের বেশি দ্বিতীয়বার বললে ক্ষমা চাইতে বাধ্য করুন। এবং তা অবশ্যই জনসমক্ষে করবেন। কারণ যদিনি বডি শেমিং করছেন তিনি খুবই অন্যায় কাজ করছেন। অনেকের এই বোধটাই নেই। আর তা জাগ্রত করা খুবই প্রয়োজন। ইচ্ছাকৃত ভাবে কেউ রোগা, মোটা এসব হন না। সুন্দপ হতে কার না ইচ্ছে করে। অযথা না জেনে এসব মন্তব্য একেবারেই অনুচিত। খুব নিকটাত্মীয় যদি এমন আচরণ করেন তাহলে এরকম ব্যবস্থা নিন যে যাতে তিনি ভবিষ্যতে এমন ভাবনা ভুল করেও মনে না আনতে পারেন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-10 17:57:13
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:স্বর্গের রহস্যময় পাথর পড়ে আছে ভারতের নানা স্থানে, দর্শন পান শুধু পুণ্যবানরা!স্বর্গের রহস্যময় পাথর পড়ে আছে ভারতের নানা স্থানে, দর্শন পান শুধু পুণ্যবানরা!
Next Post:বর্ষার বিকেলে অন্য রকম জলখাবার চান? ১০ মিনিটে বানান মজাদার এই স্ন্যাক্স!বর্ষার বিকেলে অন্য রকম জলখাবার চান? ১০ মিনিটে বানান মজাদার এই স্ন্যাক্স!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top