• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / স্বাস্থ্যবিষয়ক বই

স্বাস্থ্যবিষয়ক বই

February 26, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

বইয়ের নামঃ বর্ণমালায় পুষ্টি
লেখকঃ আখতারুন নাহার আলো
পৃষ্ঠাসংখ্যাঃ ৭২
দামঃ ৭৫ টাকা
প্রকাশকঃ কৃষ্ণচূড়া
এবারের বইমেলায় বেরিয়েছে বর্ণমালায় পুষ্টি বইটি। বইটিতে মূলত বর্ণানুসারে খাদ্যের পুষ্টি-উপাদানগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। বইয়ের শুরুতেই আছে পুষ্টি ও শরীরে এর প্রয়োজনীয়তা, খাবারের বিভিন্ন উপাদান ও এদের কাজ, শিশুদের অপুষ্টিজনিত রোগ নিয়ে আলোচনা। আপাতদৃষ্টিতে বইটি শিশুপাঠ্য-উপযোগী মনে হলেও খাদ্য ও পুষ্টি বিষয়ে জানতে আগ্রহী যেকোনো বয়সের লোকেরই এটি কাজে আসবে।

মা ও শিশুর স্বাস্থ্য
লেখকঃ ডা· কেএম শহীদুল হক মানিক ও শাহিদা খন্দকার চিত্রা
পৃষ্ঠা সংখ্যাঃ ৮৭০
দামঃ ৮৫০ টাকা
প্রকাশকঃ কেয়া পাবলিকেশন্স
প্রচ্ছদঃ ধ্রুব এষ
বাজারে এসেছে ‘মা ও শিশুর স্বাস্থ্য’ বইটি। ১৫টি অধ্যায়ে বিন্যস্ত বইটিতে গর্ভবতী মা, প্রসূতি ও নবজাতক শিশুর স্বাস্থ্য নিয়ে প্রায় সব ধরনের সমস্যা ও এর সম্ভাব্য সমাধানের বিষয়ে আলোকপাত করা হয়েছে। পাশাপাশি প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা প্রভৃতি নিয়েও রয়েছে বিস্তারিত আলোচনা। বইটিতে শিশুর টিকা নিয়ে রয়েছে আলাদা অধ্যায়। এছাড়া জন্মের পর ধাপে ধাপে শিশুর শারীরিক ও মানসিক যত্ন ও বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে। বাবা-মা হতে যাচ্ছেন বা হয়েছেন বিশেষ করে তাদের জন্য এই বইটি বেশি কাজে আসবে। পরিবার পরিকল্পনা এবং শিশুর যত্ন নিয়ে কাজ করছেন তাদের জন্যও বইটি একটি ভালো নির্দেশনা হতে পারে।

সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ২৫, ২০০৯

Tag: টিকা, পুষ্টি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:উচ্চ রক্তচাপের সমস্যা
Next Post:সুস্বাস্থ্যের জন্য হাঁটুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top