• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / উচ্চ রক্তচাপের সমস্যা

উচ্চ রক্তচাপের সমস্যা

February 26, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যাঃ আমার বয়স ২১ বছর, আর আমার বোনের বয়স ২৪ বছর। আমাদের বাবা-মা, বড় ভাইসহ পরিবারের প্রায় সবার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। আমরা কীভাবে উচ্চ রক্তচাপ প্রতিরোধকরব। এটা আসলে সম্ভব কি? উল্লেখ্য, আমরা পুরোপুরি সুস্থ আছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
নারায়ণগঞ্জ।

পরামর্শঃ যাদের বাবা-মা কিংবা ভাই-বোনের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে,তাদের অনেকেরই প্রশ্ন থাকে, কী করে উচ্চ রক্তচাপের রোগী হওয়া থেকে রেহাই পাওয়া যায়। প্রশ্নটা খুবই জরুরি। বস্তুত এ জন্যই আজকাল উচ্চ রক্তচাপের শ্রেণীবিন্যাস করতে গিয়ে ‘প্রি-হাইপারটেনশন’ নামে একটি গ্রুপের সৃষ্টি করা হয়েছে। আমরা উচ্চ রক্তচাপ বলতে বুঝি, যখন রক্তচাপ ক্রমাগত ১৪০/৯০ মিমি পারদের ওপরে থাকে। স্বাভাবিক রক্তচাপ বলতে এখন বোঝানো হয়, যখন রক্তচাপ ১২০/৮০ মিমি পারদ বা তার নিচে থাকছে। এই দুটো মাত্রার মাঝামাঝি গ্রুপটা, অর্থাৎ যাদের রক্তচাপ ১৪০/৯০ মিলি পারদের নিচে কিন্তু ১২০/৮০ মিমির ওপরে, তাদের বলা হচ্ছে ‘প্রি-হাইপারটেনশন’। এরা ভবিষ্যতে রক্তচাপের রোগী।এই গ্রুপের লোকদের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু হওয়ার আশঙ্কা অনেক বেশি। জীবন-পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন।এর অংশহিসেবে বেশি ওজনের লোকদের ওজন কমাতে হবে। খাবারে লবণ কমাতে হবে। ধূমপান ত্যাগ করতে হবে। চর্বিযুক্ত ও অতিরিক্ত মিষ্টিযুক্ত খাদ্য কম খেতে হবে। সর্বোপরি নিয়মিত পরিশ্রম করতে হবে-সেটা হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা, ফ্রি হ্যান্ড ব্যায়াম, যেটা সম্ভব সেটাই করতে হবে। এতে করে অতিসত্বর উচ্চ রক্তচাপের রোগী হওয়া থেকে কিছুদিনের জন্যবেঁচে থাকা যাবে। মেয়েদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, এই গ্রুপের মেয়েদের জন্মনিয়ন্ত্রণের জন্য কনটাসেনটিভ পিল বা ইনজেকশন না নিয়ে প্রোটেকশন বা কপারটি-জাতীয় প্রতিরোধক পদ্ধতি ব্যবহার করা উচিত।

পরামর্শ দিয়েছেন
ডা· আব্দুল ওয়াদুদ চৌধুরী
সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি
ঢাকা মেডিকেল কলেজ
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ২৫, ২০০৯

Tag: ধূমপান, ব্যায়াম, রক্তচাপ, হাইপারটেনশন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি
Next Post:স্বাস্থ্যবিষয়ক বই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top