• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / the covid scenario becoming better in bengal-deathtoll 11 in last 24 hours

the covid scenario becoming better in bengal-deathtoll 11 in last 24 hours

August 9, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid Update: গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল রাজ্যে

নিজস্ব প্রতিবেদন: ৪ জন কমল। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত ১১ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৫। করোনায় আক্রান্তের সংখ্যাও কমেছে।
 
গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal) নতুন করে কোভিড (Covid) আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ৭৪৯ জন। এই নিয়ে মোট আক্রান্ত ১৫,৩৪,৩৬০ জন। এ পর্যন্ত মোট কোভিড মৃতের (Covid Death) সংখ্যা ১৮,২৪০; যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত ১১ জন। গোটা রাজ্যে সক্রিয় আক্রান্ত ১০,৩১২ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সক্রিয় আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। 

আরও পড়ুন: Corona Update: তৃতীয় ঢেউয়ের আতঙ্কে নিম্নমুখী সংক্রমণ গ্রাফ, কমল সক্রিয় রোগীর সংখ্যাও

কলকাতায় (Kolkata) গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট আক্রান্ত হয়েছেন ৩৭ জন; এই নিয়ে মোট আক্রান্ত দাঁড়াল ৩,১১,০৩৭। কলকাতায় গত ২৪ ঘণ্টায় কোভিড মৃত ‘শূন্য’।

উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৪ জন। এই নিয়ে সেখানে মোট মৃত্যু দাঁড়াল ৪,৫৮৬। কলকাতার পরেই। প্রসঙ্গত, গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় এক দিনে কোভিডমৃতের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনাই। এর পরে নদিয়া ও পশ্চিম মেদিনীপুর। দুটি জেলাতেই সংখ্যাটা ২। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Delta variant: দিল্লিতে ৮০ শতাংশ করোনা নমুনায় উপস্থিত ডেল্টা প্রজাতি, সতর্ক প্রশাসন



Zee24Ghanta: Health News
2021-08-09 23:39:16
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ডায়াবেটিস থাকলে যেসব ফল খাওয়া যাবেডায়াবেটিস থাকলে যেসব ফল খাওয়া যাবে
Next Post:দুর্গম পাহাড়ে মহাদেব ধামের হাতছানি! অমোঘ টানে পৌঁছে যান পর্যটকরাদুর্গম পাহাড়ে মহাদেব ধামের হাতছানি! অমোঘ টানে পৌঁছে যান পর্যটকরা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top