• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ডায়াবেটিস থাকলে যেসব ফল খাওয়া যাবে

ডায়াবেটিস থাকলে যেসব ফল খাওয়া যাবে

August 9, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ডায়াবেটিস থাকলে যেসব ফল খাওয়া যাবে


 

ডায়াবেটিস রোগীদের সবসময়ই খাবারের ব্যাপারে সতর্ক থাকতে হয়। কারণ এমন অনেকে ধরনের খাবার আছে যেগুলো রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। তেমনি ফল শরীরের জন্য উপকারী হলেও কিছু কিছু ফল রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। যেমন আম, লিচু, কলার মতো ফল জিআই ইন্ডেক্সের উপর দিকের তালিকায় পড়ে। তাই এই ফলগুলি ডায়াবেটিস রোগীদের এড়িয়ে য়াওয়া ভালো।

আবার কিছু ফল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারীও। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এমন কিছু উপকারী ফল আছে যাতে থাকা ভিটামিন এবং ফাইবার টাইপ টু ডায়াবেটিস দূরে রাখতে সাহায্য করবে। ডায়াবেটিস রোগীরা যেসব ফল নির্দ্বিধায় খেতে পারেন-

নাশপাতি: অনেকেই মনে করেন, নাশপাতির কোনও গুণ নেই। কিন্তু সেটা ঠিক নয়। নাশপাতিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা ডায়াবেটিক রোগীদের জন্য বেশ উপকারী।

আপেল: এখন সারা বছরই কোনও না কোনও জাতের আপেল পাওয়া যায়। আপেলের গুণাগুণ নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এতেও প্রচুর ফাইবার রয়েছে। একটি আপেল খেলে পেট অনেকক্ষণ ভর্তিও থাকবে। ফাইবারের পাশাপাশি কিছু পরিমাণে ভিটামিন সি-ও রয়েছে এই ফলে। ডায়াবেটিস রোগীরা নিয়মিত এই ফলটি খেতে পারেন।

কিউই : কিউই ফলে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন সি রয়েছে। এই ফলটি খেলে ডায়াবেটিস রোগীরা উপকার পাবেন।

পিচ: ডায়াবেটিস রোগীদের জন্য পিচ ফল দারুণ উপকারী। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। শরীরের বিপাক হার বাড়াতে সাহায্য করে পিচ।

জাম বা অন্য বেরি: জাম এবং সব ধরনের বেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে যা শরীরের পক্ষে খুব ভালো। বেরি ড্রাই ফ্রুট হিসেবেও খেতে পারেন।

এম ইউ



স্বাস্থ্য | DesheBideshe
2021-08-09 23:03:15
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:পায়ে ঝিনঝিন ভাব ও কোমর ব্যথা কেন হয়, কী করবেন?পায়ে ঝিনঝিন ভাব ও কোমর ব্যথা কেন হয়, কী করবেন?
Next Post:the covid scenario becoming better in bengal-deathtoll 11 in last 24 hoursCovid Update: গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল রাজ্যে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top