• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দিল্লিতে ৮০ শতাংশ করোনা নমুনায় উপস্থিত ডেল্টা প্রজাতি, সতর্ক প্রশাসন / Delhi Delta variant detected in 80% samples sent for genome sequencing

দিল্লিতে ৮০ শতাংশ করোনা নমুনায় উপস্থিত ডেল্টা প্রজাতি, সতর্ক প্রশাসন / Delhi Delta variant detected in 80% samples sent for genome sequencing

August 9, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Delta variant: দিল্লিতে ৮০ শতাংশ করোনা নমুনায় উপস্থিত ডেল্টা প্রজাতি, সতর্ক প্রশাসন

নিজস্ব প্রতিবেদন: তৃতীয় ঢেউয়ের আগে চিন্তা বাড়ল রাজধানী। গত তিন মাসে দিল্লিতে করোনা নমুনা পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ নমুনায় কোভিড-১৯ এর ডেল্টা প্রজাতির উপস্থিতি পাওয়া গিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দিল্লি সরকার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য করোনা নমুনা পাঠাতেই এই তথ্য প্রকাশ্যে এসেছে। 

রাজধানীর জন্য কোভিড ব্যবস্থাপনায় নয়া নীতি নিয়েছে কেজরিওয়াল সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দিল্লি। সেই বিপর্যয় যাতে তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে না আসে তাই স্বাস্থ্য বিভাগ করোনার নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়। 

আরও পড়ুন, Corona Update: তৃতীয় ঢেউয়ের আতঙ্কে নিম্নমুখী সংক্রমণ গ্রাফ, কমল সক্রিয় রোগীর সংখ্যাও

জানা গিয়েছে জুলাই থেকে আজ পর্যন্ত পাঠানো নমুনার ৮৩.৩ শতাংশ নমুনায় করোনা ভাইরাসের সবচেয়ে সংক্রমক প্রজাতি ডেল্টা ভ্যারিয়েন্ট (B.1.617.2) সনাক্ত করা গিয়েছে। মে এবং জুন-এ এই প্রজাতির উপস্থিতি ছিল যথাক্রমে ৮১.৭ শতাংশ এবং ৮৮.৬ শতাংশ। এপ্রিলে ছিল ৫৩.৯ শতাংশ উপস্থিতি। 

পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)তে পাঠানো দিল্লির ৫৭৫২টি নমুনার মধ্যে ১৬৮৯টিতে ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। কোভিডের আলফা এবং ডেল্টা দুই প্রজাতিকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা  “variants of concern” আখ্যা দিয়েছে। ডেল্টার প্রকোপে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 



Zee24Ghanta: Health News
2021-08-09 13:52:07
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ছবি সৌজন্য: টাইমস অফ ইন্ডিয়াঅ্যালোপ্যাথি ওষুধ নিয়ে থাকলে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করার আগে পাউডার দেওয়া হয় কেন? পড়ুন, চিকিৎসকের পরামর্শ
Next Post:শ্রাবণ মাসের সোমবারে নিরামিষ খান? আজ থাকছে সম্বর রাইসের রেসিপিশ্রাবণ মাসের সোমবারে নিরামিষ খান? আজ থাকছে সম্বর রাইসের রেসিপি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top