• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / mild increase in covid cases in state

mild increase in covid cases in state

August 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: রাজ্যে সামান্য বাড়ল কোভিড সংক্রমণ, নদিয়ায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে সামান্য বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। তবে ৮০০-র নীচেই রয়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৭৪৯ জন। ১৫ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শনিবার রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৭৪৯। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭১৭ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৫ হাজার ৭১০ জনের। সংক্রমণ হার ১.৬৪%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৬৬। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৯৭ জন। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭, ৪৩ ও ৬২। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-৩ জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৭, ২৮ ও ৭৬। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১০ হাজার ৫৮৫ জন।

রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১৫ জনের। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৩ জন। কলকাতায় মৃতের সংখ্যা ২। নদিয়ায় ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৭৯১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.১২%।

এ দিন টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৮৯৮ জনকে। ৩ লক্ষ ৩৬ হাজার ৮৯৬ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৫ হাজার ২ জন। 



Zee24Ghanta: Health News
2021-08-08 00:41:53
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সন্তানের চোখের সমস্যা হচ্ছে, বুঝবেন কী ভাবে?সন্তানের চোখের সমস্যা হচ্ছে, বুঝবেন কী ভাবে?
Next Post:খালি পায়ে নাকি জুতো পরে, কী ভাবে শরীরচর্চা করা ভালো? জেনে নিন…খালি পায়ে নাকি জুতো পরে, কী ভাবে শরীরচর্চা করা ভালো? জেনে নিন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top