• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid Cases rises than tomorrow

Covid Cases rises than tomorrow

August 4, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রাজ্যে বাড়ল দৈনিক Covid সংক্রমণ, উত্তর ২৪ পরগনায় ফের আক্রান্ত শতাধিক

নিজস্ব প্রতিবেদন: সোমবার রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ (West Bengal Covid) নেমে গিয়েছিল ৬০০-র নীচে। দু’দিন পর অনেকখানি বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৮২৬ জন। মৃতের সংখ্যা ১০। এ দিন রাজ্যে ৫ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছে।  

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বুধবার সংক্রমিতের সংখ্যা ৮২৬। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭২৯ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৫২ হাজার ৪৮১ জনের। সংক্রমণ হার ১.৫৭%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৭৭। ফের একশোর উপরে উঠল উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ১১৬ জন। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪১, ৫১ ও ৫৬। উত্তরের ৩ জেলা- কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৪৭, ৬৪ ও ৩৭। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৪৯ ও ৪১ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১০ হাজার ৭৪৫ জন।  

রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১০ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন যথাক্রমে ১ ও ৪ জন। নদিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৮৩৮ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.১১%।

এ দিন রাজ্যে ৫ লক্ষের কাছাকাছি টিকাকরণ (Covid Vaccine) হয়েছে। টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৩৯৪ জনকে। ৩ লক্ষ ৮৮ হাজার ৪০৮ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৯ হাজার ৯৮৬ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৬৬ হাজার ৬৭৩ জনের। 

আরও পড়ুন- Mamata-র ফোন-চিঠি, রাজ্যে বন্যা পরিস্থিতির জেরে মৃত ও আহতদের অর্থ-সাহায্য Modi-র.

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-08-04 23:35:04
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Covishield: দুটি টিকাতেই মাত করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, জানাল ২ কেন্দ্রীয় সংস্থাCovishield: দুটি টিকাতেই মাত করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, জানাল ২ কেন্দ্রীয় সংস্থা
Next Post:পেঁপের যত গুণ – DesheBidesheপেঁপের যত গুণ - DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top