• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covishield: দুটি টিকাতেই মাত করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, জানাল ২ কেন্দ্রীয় সংস্থা

Covishield: দুটি টিকাতেই মাত করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, জানাল ২ কেন্দ্রীয় সংস্থা

August 4, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covishield: দুটি টিকাতেই মাত করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, জানাল ২ কেন্দ্রীয় সংস্থা

নিজস্ব প্রতিবেদন- কোভিশিল্ডের জোড়া টিকা করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টকে (Delta Variant)রুখে দিতে পারে, জানাল ICMR। কেন্দ্রীয় সমীক্ষা জানাচ্ছে, যাঁরা কোভিশিল্ডের দুটি টিকা নিয়েছিলেন, তাঁদের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করার বেশি ক্ষমতা তৈরি হয়েছে। তবে একই সঙ্গে তারা আরও  জানিয়েছে,করোনা আক্রান্ত হওয়ার পর  যাঁদের দুটি টিকা দেওয়া হয়েছে, তাঁদের এই প্রতিরোধ ক্ষমতা বেড়েছে আরও বেশ কয়েকগুণ। যাঁরা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাঁদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ বেড়েছে বেশি করে।

কেন্দ্রীয় সংস্থা ICMR এবং পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (National Institute of Virology, Pune)যৌথ ভাবে কোভিড টিকা ও তার প্রভাব সংক্রান্ত একটি সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষায় উঠে আসা তথ্য বলছে, ফলাফল যথেষ্ট আশাব্য়ঞ্জক।  বিশেষজ্ঞরা মনে করছেন, কোভিশিল্ডের দুটি টিকা নিলে অনেকটাই নিশ্চিন্তে থাকা যাবে । কীভাবে করা হয়েছিল এই সমীক্ষা? জানা গিয়েছে, দেশের মানুষকে ৫ টি বিভাগে রেখে  করা হয়েছিল সমীক্ষা। টিকা গ্রহীতাদের ভাগ করা হয়েছিল এইভাবে।
১. যাঁরা প্রথম টিকা নিয়েছেন
২. যাঁদের দুটি টিকা দেওয়া হয়েছে
৩. যাঁদের কোভিড হওয়ার পর একটি টিকা দেওয়া হয়েছে
৪. যাঁরা কোভিড হওয়ার পর জোড়া টিকা পেয়েছেন
৫. করোনায় গুরুতর আক্রান্ত হয়েছিলেন যাঁরা

আরও পড়ুন: Covid Vaccine: সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকুক ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য বুস্টার ডোজ, বলছে WHO

সমীক্ষাটির তথ্য প্রকাশ করে ICMR ও পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি জানিয়েছে, যাঁরা দুটি টিকা পেয়েছেন তাদের ক্ষেত্রেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে বেশি। দুটি টিকা নেওয়ার পর সব ভাইরাসকেই প্রতিরোধ করার ক্ষমতা বেড়েছে বলে জানানো হয়েছে  দুই কেন্দ্রীয় সংস্থার সমীক্ষায়। দুটি ক্ষেত্রেই শরীরে নিউট্রিলাইজিং অ্যান্টিবডি বা ন্যাবের সংখ্যা (Neutrilising Antibody)বেড়েছে। তবে গুরুতর ভাবে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন যাঁরা, তাঁদের শরীরে এই সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি।



Zee24Ghanta: Health News
2021-08-04 22:44:44
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Current Account Rules বাস্তবায়নে আরও সময় পেল ব্যাঙ্কগুলি, নয়া নির্দেশিকা RBI-এরCurrent Account Rules বাস্তবায়নে আরও সময় পেল ব্যাঙ্কগুলি, নয়া নির্দেশিকা RBI-এর
Next Post:Covid Cases rises than tomorrowরাজ্যে বাড়ল দৈনিক Covid সংক্রমণ, উত্তর ২৪ পরগনায় ফের আক্রান্ত শতাধিক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top