• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / বিরিয়ানিতে চকোলেট স্যস! ভাইরাল ভিডিয়োয় হতবাক ভোজনরসিকরা

বিরিয়ানিতে চকোলেট স্যস! ভাইরাল ভিডিয়োয় হতবাক ভোজনরসিকরা

August 2, 2021 Category: লাইফস্টাইল
বিরিয়ানিতে চকোলেট স্যস! ভাইরাল ভিডিয়োয় হতবাক ভোজনরসিকরা

হাইলাইটস

  • ফিউশন ফুডের নামে Biriyani-র সঙ্গে Chocolate মিশিয়ে রীতিমতো ট্রোল হয়েছেন পাকিস্তানের এক রাঁধুনি।
  • সেই রাঁধুনিকে নিয়ে এরকমই ঠাট্টা শুরু হয়েছে নেটপাড়ায়। খাদ্যপ্রেমীদের বিরিয়ানি নিয়ে পরীক্ষানিরীক্ষাও কম হয়নি।
  • কিন্তু তা বলে এমন অদ্ভুত ফিউশন কেউ শোনেননি আগে।

এই সময় ডিজিটাল ডেস্ক: ফিউশন ফুডের নামে Biriyani-র সঙ্গে Chocolate মিশিয়ে রীতিমতো ট্রোল হয়েছেন পাকিস্তানের এক রাঁধুনি। সেই রাঁধুনিকে নিয়ে এরকমই ঠাট্টা শুরু হয়েছে নেটপাড়ায়। খাদ্যপ্রেমীদের বিরিয়ানি নিয়ে পরীক্ষানিরীক্ষাও কম হয়নি। কিন্তু তা বলে এমন অদ্ভুত ফিউশন কেউ শোনেননি আগে।

সম্প্রতি FHM Pakistan নামের এক Youtube চ্যানেলে আপলোড করা হয়েছে একটি ভিডিয়ো । যা নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে নেট পাড়ায়। এমন কী রয়েছে এই ভিডিয়োটিতে?

ইউটিউব পেজে আপলোড হওয়া এই ভিডিয়োটি শুট করা হয়েছে করাচির একটি ফাস্টফুডের দোকানে। সেখানেই পাওয়া যাচ্ছে এই চকোলেট বিরিয়ানি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইউটিউবার দোকান থেকে এক প্লেট চকোলেট বিরিয়ানি অর্ডার করলেন। পরিবেশন করার পর দেখা গেল প্লেটের মধ্যে প্রথমে বিরিয়ানি ঢেলে দিয়ে তার উপর ঢেলে দিলেন তরল চকোলেট। আর তা ছড়িয়ে পড়ল গোটা বিরিয়ানিতে। বিরিয়ানি প্রেমী ভোজনরসিকরা এই ভিডিয়ো দেখে একেবারে আঁতকে উঠেছেন। তবে ইউটিউবার কিন্তু বেশ মজা করেই পেটে পুরে ফেললেন এক প্লেট চকোলেট বিরিয়ানি এবং দর্শকদের সেই বিরিয়ানি খেতে উৎসাহও দিলেন। সঞ্চালক তা খাওয়ার পরে প্রশংসায় ভরিয়ে দেন।

রোজ সকালে এই Morning Drinks খান বলি সেলবরা; লাবণ্য পেতে আপনিও পান করুন!

তবে সেই ইউটিউবারের কথায় খুব একটা কান দিচ্ছেন না নেটিজেনরা। বরং Chocolate Biryani-র রাঁধুনিকে একহাত নিতেই ব্যস্ত তাঁরা। তবে এরকম ঘটনা প্রথম নয়। এর আগেও, স্ট্রবেরি বিরিয়ানি তৈরি করে নেটপাড়ায় ঠাট্টার শিকার হয়েছিলেন পাকিস্তানের আরেক রাঁধুনী। চকোলেটের সঙ্গে বিরিয়ানি যে কোনওভাবেই মেলানো যায় না, তা নিয়ে ভিডিয়োর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করেছেন বেশিরভাগ জনই।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-02 17:05:46
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:বর্ষায় পেটকে রাখুন সুস্থ, রইল শেফ স্পেশ্যাল স্যুপ রেসিপিবর্ষায় পেটকে রাখুন সুস্থ, রইল শেফ স্পেশ্যাল স্যুপ রেসিপি
Next Post:হাঁটতে হাঁটতে ফোনে কথা বলেন? পেশী এবং হাড়ের ভয়ানক ক্ষতি করছেন!হাঁটতে হাঁটতে ফোনে কথা বলেন? পেশী এবং হাড়ের ভয়ানক ক্ষতি করছেন!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top