• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / শীঘ্রই প্রকাশিত হবে CBSE-এর দশমের রেজাল্ট, কীভাবে দেখা যাবে ফলাফল?

শীঘ্রই প্রকাশিত হবে CBSE-এর দশমের রেজাল্ট, কীভাবে দেখা যাবে ফলাফল?

August 1, 2021 Category: লাইফস্টাইল
শীঘ্রই প্রকাশিত হবে CBSE-এর দশমের রেজাল্ট, কীভাবে দেখা যাবে ফলাফল?

নিজস্ব প্রতিবেদন: শীঘ্রই প্রকাশিত হবে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট, সম্প্রতি এমনটাই জানিয়েছে  সিবিএসই বোর্ড। রেজাল্ট ঘোষণার অপেক্ষায় দেশজুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা।  করোনা আবহে এবার সিবিএসই দশমের পরীক্ষা হয়নি। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে রেজাল্ট জানতে হলে আগে রোল নম্বরটি জেনে নেওয়া জরুরি।

সিবিএসই-র পক্ষ থেকে মূল্যায়ণের যে মাপকাঠি দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সিবিএসই অনুমোদিত স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডে। এরপরই ফল প্রকাশিত হবে। দশমের ক্ষেত্রে ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বিষয়ের নম্বর নেওয়া হবে।

আরও পড়ুন, প্রকাশিত CBSE-এর দ্বাদশ শ্রেণির রেজাল্ট, মজার Meme-এ ভাসল নেটদুনিয়া

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নম্বর মূল্যায়নে স্বচ্ছটা বজায় রাখতে হবে স্কুলগুলিকে। এর জন্য কোনো পড়ুয়ার উপর যাতে প্রতিকূল প্রভাব না পড়ে খেয়াল রাখতে হবে সে বিষয়টিও। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে ফল প্রকাশিত হবে। এছাড়াও cbseresults.nic.in এবং results.gov.in থেকে ফল দেখতে পাবেন পড়ুয়ারা।

সিবিএসই-র সরকারি ওয়েবসাইট ছাড়াও umang.gov.in, DigiLocker app এবং DigiResults এও ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে সিবিএসই১০ টাইপ করে রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Lifestyle News
2021-08-01 13:44:01
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:রোগা ছিপছিপে শরীর ভুলে চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়েছেন কৃতি, তাঁর ডায়েট প্ল্যান কী ছিল? জানুন...রোগা ছিপছিপে শরীর ভুলে চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়েছেন কৃতি, তাঁর ডায়েট প্ল্যান কী ছিল? জানুন…
Next Post:বর্ষায় বিরক্তিকর খুকখুকে কাশি? জেনে নিন ঘরোয়া প্রতিকারবর্ষায় বিরক্তিকর খুকখুকে কাশি? জেনে নিন ঘরোয়া প্রতিকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top