• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid cases are higher than yesterday

Covid cases are higher than yesterday

July 31, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
উত্তর ২৪ পরগনায় ১০০-র নীচে নামল দৈনিক সংক্রমণ, ভাবাচ্ছে উত্তরের দুই জেলা

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে সামান্য বাড়ল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। টানা ৩ দিন পর উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা নামল ১০০-র নীচে। উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ির করোনা পরিস্থিতি এখনও শঙ্কা বাড়াচ্ছে প্রশাসনের। শনিবার রাজ্যে ৪ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছে।  

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শনিবার সংক্রমিতের সংখ্যা ৭৬৯। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭১১ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪২ হাজার ২০৯ জনের। সংক্রমণ হার ১.১৯%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৭৫। ৮৯ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। ৩ দিন পর তা নামল একশোর নীচে। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭, ৪৫ ও ৫৩।  উত্তরের ৩ জেলা- কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৩৫, ৬৫ ও ৬১। গতকাল জলপাইগুড়িতে সংক্রামিত সংখ্যা ছিল ২৬। ফলে তা দ্বিগুণ বাড়ল। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৪৩ ও ৩৩ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১১ হাজার ১১৩ জন।       

শনিবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ৮ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন যথাক্রমে ১ ও ২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৮১৯ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.০৯%।

রাজ্যে ৪ লক্ষের কাছাকাছি টিকাকরণ (Covid Vaccine) হয়েছে। টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৭৪ হাজার ৮৬০ জনের। ২ লক্ষ ৭৮ হাজার ৮৭০ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯৫ হাজার ৯৯০ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৮৯ লক্ষ ৬৪ হাজার ৭৬০ জনের।   

আরও পড়ুন- আরও বিপজ্জনক Covid-র ডেল্টা, চিকেনপক্সের মতো ছোঁয়াচে, দাবি CDC রিপোর্টে

 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 



Zee24Ghanta: Health News
2021-07-31 23:49:52
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্রণ হওয়ার পাঁচ কারণ! - DesheBidesheব্রণ হওয়ার পাঁচ কারণ! – DesheBideshe
Next Post:একঘেয়েমি কাটাতে পাল্টে ফেলুন নিজের বাড়ির সাজসজ্জা, সুখী গৃহকোণ হবে প্রাণবন্তএকঘেয়েমি কাটাতে পাল্টে ফেলুন নিজের বাড়ির সাজসজ্জা, সুখী গৃহকোণ হবে প্রাণবন্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top