• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ব্রণ হওয়ার পাঁচ কারণ! – DesheBideshe

ব্রণ হওয়ার পাঁচ কারণ! – DesheBideshe

July 31, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ব্রণ হওয়ার পাঁচ কারণ! - DesheBideshe

ব্রণের সমস্যায় ভুগছেন। দামী ব্র্যান্ডের ফেসওয়াশ ব্যবহার করছেন। ব্রণ কমাতে এটা-ওটা টোটকা লাগাচ্ছেনও, কিন্তু কোনো সুফল পাচ্ছেন না।কমছে, আবার হচ্ছে। এর কারণ হতে পারে আপনার কিছু বদ অভ্যাস। জেনে নিন কী সেই কারণ-

১। ভালোভাবে পরিষ্কার না করাঃ অনেকে আছেন যারা নিয়মিত ত্বক পরিষ্কার করেন না। দিনে দুইবার ভালো কোনো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। কিন্তু হার্ড ক্লিনজার বেশি ব্যবহার করা ত্বকের জন্য ক্ষতিকর। তাই সফট কোনো ক্লিনজার ত্বক পরিষ্কারের কাজে ব্যবহার করুন।

২। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারঃ শিরোনাম দেখে অবাক হচ্ছেন তাই না? মোবাইল ফোন কী করে ব্রণের কারণ হয়? আপনি যখন ফোনে কথা বলেন তখন মুখের ত্বকে প্রেশার পড়ে। যার কারণে মোবাইল ফোনের ব্যাকটেরিয়া ত্বকের ছিদ্রে প্রবেশ করে থাকে। আর এই ব্যাকটেরিয়া থেকে ব্রণ সৃষ্টি হয়। বিশেষ করে ব্রণ প্রবণ ত্বকে এই সমস্যা বেশি দেখা দেয়।

৩। মেকআপ না তোলাঃ ভালোভাবে মেকআপ না তুলে ঘুমতে যাওয়া ত্বকের জন্য অনেক ক্ষতিকর। অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে মেকআপ তুলে ফেলা উচিত। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।

৪। অতিরিক্ত স্ট্রেসঃ যখন স্ট্রেস বা দুশ্চিন্তায় থাকেন তখন শরীরে স্ট্রেস হরমোন সৃষ্টি হয় যা ত্বকে ব্রণ হওয়ার জন্য দায়ী। চেষ্টা করুন স্ট্রেস থেকে দূরে থাকার।

৫। জাঙ্ক ফুড খাওয়াঃ নিয়মিত জাঙ্ক বা ফাস্ট ফুড খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি ত্বকের জন্যও ক্ষতিকর। ফাস্ট ফুডে প্রচুর পরিমাণ চিনি, ফ্যাট এবং ময়দা থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর। প্রতিদিন খাওয়ার পরিবর্তে মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করুন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-31 23:14:29
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চুল দ্রুত লম্বা করতে ৫টি প্রাকৃতিক উপায়চুল দ্রুত লম্বা করতে ৫টি প্রাকৃতিক উপায়
Next Post:Covid cases are higher than yesterdayউত্তর ২৪ পরগনায় ১০০-র নীচে নামল দৈনিক সংক্রমণ, ভাবাচ্ছে উত্তরের দুই জেলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top