• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সুন্দর পাপড়ির জন্য – DesheBideshe

সুন্দর পাপড়ির জন্য – DesheBideshe

July 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সুন্দর পাপড়ির জন্য - DesheBideshe

চোখের সৌন্দর্যের ক্ষেত্রে ঘন ও লম্বা পাপড়ির কোনো বিকল্প নেই। তবে সুন্দর ঘন পাপড়ির আশীর্বাদ সবার উপর থাকে না। তাই বাড়তি যত্ন ছাড়া আর কোনো উপায় নেই।

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে চোখের পাপড়ি দ্রুত সুন্দর করে তোলার কিছু উপায় উল্লেখ করা হয়।

রাতে পাপড়িতে তেল লাগান: চোখের পাপড়ি ঘন করে তোলার জন্য কয়েকটি তেলের মিশ্রণ তৈরি করে নিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওই মিশ্রণ একটি পরিষ্কার মাস্কারা ব্রাশের সাহায্যে চোখে বুলিয়ে নিন। প্রতি রাতে এই নিয়মে তেল লাগালে পাপড়ি ঘন হবে।

ভ্যাসলিন: শুনতে অদ্ভুত শোনালেও চোখের পাপড়ি ঘন করে তুলতে ভ্যাসলিন বেশ উপকারী। প্রতি রাতে পাপড়িতে অল্প পরিমাণ ভ্যাসলিন বুলিয়ে নিন। এতে পাপড়ি দ্রুত বেড়ে উঠবে।

ভিটামিন ই: তেলের সঙ্গে দুটি ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে মিশিয়ে নিন। প্রতি রাতে চোখের পাপড়িতে লাগান। এছাড়া খাদ্য তালিকায় রাখুন প্রচুর ভিটামিন ই যুক্ত খাবার যা চুল ও ত্বকের জন্য উপকারী।

উপরের এই উপায়গুলো চোখের পাপড়ি লম্বা ও ঘন করতে সাহায্য করবে। তবে মাস্কারা চোখের পাপড়ি সাজাতে ব্যবহার করা যেতেই পারে।

আর এক কোট মাস্কারা লাগিয়ে তার উপর অল্প করে পাউডার ছড়িয়ে দ্বিতীয় কোট মাস্কারা বুলিয়ে নিন। এই পদ্ধতিতে পাপড়ি অনেকটাই ঘন দেখাবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-30 10:43:44
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ফলের গুণ তো অসীম, কিন্তু কখন খাবেন? জানুন পুষ্টিবিদ রুজুতার পরামর্শ...ফলের গুণ তো অসীম, কিন্তু কখন খাবেন? জানুন পুষ্টিবিদ রুজুতার পরামর্শ…
Next Post:শ্যাম্পুর সঙ্গে চিনি দূর করবে খুশকিশ্যাম্পুর সঙ্গে চিনি দূর করবে খুশকি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top